Homeমুল পাতানতুন খবর দিলেন সামান্থা

নতুন খবর দিলেন সামান্থা

প্রাইম ভিশন ডেস্ক »

চলতে চলতে হঠাৎ ছন্দপতন শুরু হয় দক্ষিণ ভারতীয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর। বিরল রোগে আক্রান্ত হয়ে সব কিছু এলোমেলো হয়ে যায় তার। কাজ থেকেও বিরতি নিতে হয় তাকে। পাশাপাশি বিয়ে, বিচ্ছেদ, অভিনয়, ব্যক্তিগত জীবনসহ নানা বিষয়ে আলোচনায় দক্ষিণী ও বলিউড ইন্ডাস্ট্রির দর্শকপ্রিয় এই অভিনেত্রী। মাঝে দুই বছর তাকে নতুন কোনো সিনেমায়ও দেখা যায়নি। এ নিয়ে সামান্থাকে অবশ্য কম প্রশ্নের মুখে পড়তে হয়নি।

এবার এই অভিনেত্রীর ভক্তদের জন্য তিনি নিজেই সুখবর দিলেন। সামান্থা জানিয়েছেন, এই মাসেই তিনি তার আসন্ন তেলেগু ছবি ‘মা ইন্তি বাঙ্গারাম’-এর শুটিং শুরু করবেন। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ভক্তদের সঙ্গে এক প্রশ্নোত্তরপর্বে অংশ নেন সামান্থা। ভক্তদের নানা প্রশ্নের উত্তর দিচ্ছিলেন তিনি। সেখানেই একজন ভক্ত যখন তার পরবর্তী তেলেগু প্রকল্প সম্পর্কে জানতে চান তখন অভিনেত্রী উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “অবশেষে আমার কাছে এই প্রশ্নের উত্তর আছে। ‘মা ইন্তি বাঙ্গারাম’-এর শুটিং চলতি মাসেই শুরু হচ্ছে।”

মুদ্রাস্ফীতি কমলেও দারিদ্র্য বাড়ছে, কর্মসংস্থান কমেছে: বিশ্বব্যাংকমুদ্রাস্ফীতি কমলেও দারিদ্র্য বাড়ছে, কর্মসংস্থান কমেছে: বিশ্বব্যাংক

এ ঘোষণার পর থেকেই ভক্তদের মধ্যে আনন্দের জোয়ার নেমে এসেছে। অনেকেই মন্তব্য করেছেন যে, দীর্ঘ বিরতির পর সামান্থাকে আবারও সেটে দেখতে তারা অপেক্ষায় আছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়