Homeমুল পাতাচট্টগ্রামে কম্বলের গোডাউনে আগুন

চট্টগ্রামে কম্বলের গোডাউনে আগুন

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রাম নগরীর কদমতলী এলাকায় একটি বহুতল ভবনের কম্বলের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

আজ সোমবার (২৪ নভেম্বর) বেলা ১টা ৩৫ মিনিটে আগুন লাগে। বেলা ৩টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, “কদমতলী পোড়া মসজিদের পাশের পাঁচতলা ভবনের চতুর্থ তলার কম্বলের গোডাউনে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ করছে।”

“কীভাবে আগুন লেগেছে তা এ মুহূর্তে নিশ্চিত হওয়া যায়নি। কম্বল থাকায় আগুন দ্রুত গোডাউনজুড়ে ছড়িয়ে পড়েছে,” যোগ করেন তিনি।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়