সোমবার, জুন ১৫, ২০২৬
spot_img
Homeমুল পাতাহাসিনার পক্ষে লড়বেন না, ট্রাইব্যুনালে নিঃশর্ত ক্ষমা চাইলেন জেড আই খান পান্না

হাসিনার পক্ষে লড়বেন না, ট্রাইব্যুনালে নিঃশর্ত ক্ষমা চাইলেন জেড আই খান পান্না

প্রাইম ভিশন ডেস্ক »

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না। গুম, খুন ও নির্যাতনের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের পৃথক মামলায় পলাতক শেখ হাসিনার পক্ষে আইনি লড়াইয়ের ঘোষণা দিয়ে না আসায় তাকে ট্রাইব্যুনালে তলব করা হয়। পরে তিনি হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চান।

তার ক্ষমা প্রার্থনার পর ট্রাইব্যুনাল তাকে হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী (স্টেট ডিফেন্স) পদ থেকে অব্যাহতি দিয়ে নতুন স্টেট ডিফেন্স নিয়োগ করেন।

আওয়ামী লীগ সরকারের শাসনামলে সংঘটিত গুম–নির্যাতন–হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের দুটি পৃথক মামলায় রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে জেড আই খান পান্নাকে নিয়োগ দিয়েছিলেন ট্রাইব্যুনাল। কিন্তু অভিযোগ গঠন শুনানির নির্ধারিত সময় আজ বুধবার (৩ ডিসেম্বর) সকাল ১১টায় আদালতে উপস্থিত না হওয়ায় তাকে তলব করে ট্রাইব্যুনাল।

পরে তিনি দুপুরে ট্রাইব্যুনালে উপস্থিত হয়ে নিঃশর্ত ক্ষমা চান এবং স্টেট ডিফেন্সের দায়িত্ব থেকে সরে যাওয়ার অনুরোধ জানান।

গত ২৩ নভেম্বর সকালে শেখ হাসিনার পক্ষে লড়তে আবেদন করেছিলেন তিনি। ট্রাইব্যুনাল–১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল শুনানি শেষে তার আবেদন মঞ্জুর করে তাকে স্টেট ডিফেন্স হিসেবে নিয়োগ দেন।

তবে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে তিনি লেখেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রতি শেখ হাসিনার আস্থা নেই। ‘যে আদালতের প্রতি বঙ্গবন্ধু কন্যার আস্থা নেই, সেই আদালতে তাকে ডিফেন্ড করা আমার উচিত নয়, এটা অনৈতিক’—এ মন্তব্যের মাধ্যমে তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়