বুধবার, জুন ১০, ২০২৬
spot_img
Homeমুল পাতাবাংলাদেশ যতদিন থাকবে, ততদিন বেগম খালেদা জিয়া মানুষের হৃদয়ে থাকবেন : মনজুর...

বাংলাদেশ যতদিন থাকবে, ততদিন বেগম খালেদা জিয়া মানুষের হৃদয়ে থাকবেন : মনজুর আলম

প্রাইম ভিশন ডেস্ক »

সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার কুলখানি উপলক্ষে দোয়া মাহফিল, আলোচনা ও জিয়াফত অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র,আলহাজ্ব মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও আলহাজ্ব হোসনে আরা মঞ্জুর ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলমের উদ্যোগে তার নিজ বাসভবনে দুই জানুয়ারি বাদে জুম্মা সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কুলখানি অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে খতমে কুরআন, দোয়া মাহফিল ও আলোচনা সভা এবং জিয়াফত অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে বলেন, বাংলাদেশ যতদিন থাকবে, ততদিন বেগম খালেদা জিয়া মানুষের হৃদয়ে থাকবেন।

এ সময় অন্যদের মধ্যে সাবেক উপাধ্যক্ষ বাদশা আলম, মাওলানা ইউনুস রজবি, সমাজসেবক মিনহাজুল আনোয়ার, মাওলানা ইমরান ও সিরাজুল ইসলামসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সাবেক মেয়র জনাব মনজুর আলম সকলকে মেজবানে অংশগ্রহণের আহব্বান জানান এবং নিজে খাবার পরিবেশন করেন।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কোন খানিতে সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম বক্তব্য রাখছেন

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়