বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬
spot_img
Homeমুল পাতানজর কাড়লেন নীতা আম্বানি

নজর কাড়লেন নীতা আম্বানি

প্রাইম ভিশন ডেস্ক »

ফ্যাশনের আরেক নাম নীতা আম্বানি। তার স্টাইল স্টেটমেন্ট যেন বরাবর ফ্যাশন দুনিয়ায় নতুন সংজ্ঞা তৈরি করেছে। যে কোনো অনুষ্ঠানে বারবার চর্চায় উঠে আসে নীতা আম্বানির শাড়ি থেকে গহনা। এবারও তার ব্যতিক্রম হলো না।

সম্প্রতি নারী ক্রিকেট দল, দৃষ্টিহীন নারী ক্রিকেট দল এবং পুরুষ ক্রিকেট দল জেতার পর একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছিলেন নীতা আম্বানি নিজেই। সেই অনুষ্ঠানে গোলাপি শাড়িতে সেজে এসেছিলেন নীতা, যা বরাবরের মতোই সামাজিক মাধ্যমে নেটিজেনদের চর্চায় ছিলেন। এদিন নীতার এ লুক দেখে চোখ ফেরাতে পারেননি কেউ-ই। গোলাপি শাড়ির সঙ্গে মানানসই গহনা, ঘড়িতে নজর কেড়েছেন আম্বানিপত্নী। নীতার সাজের পাশাপাশি একই সঙ্গে তার সেই ঘড়ি-গহনা নিয়েও সামাজিক মাধ্যমে কম চর্চা হয়নি। এর বড় কারণ হচ্ছে তার সবকিছুতেই হীরেখচিত গহনা।

গোলাপি শাড়ির সঙ্গে নীতা গলায় পরেছিলেন মানানসই রুপা ও মুক্তা দিয়ে বানানো নেকলেস। হাতে পরেন হীরে বসানো ব্রেসলেট। হাতের আঙুলে জ্বলজ্বল করছে হীরার আংটি। এমনকি নীতার হাতের ঘড়িটিতেও বসানো রয়েছে হীরা, যা দেখে দাম নিয়ে কৌতূহলী নেটপাড়া। নীতার গহনা বা এই বিশেষ ঘড়ির দাম কত জানেন?

একটি সূত্র জানায়, নীতার হাতের হিরেখচিত ওই ঘড়ির দাম নাকি ৫ কোটি ৪১ লাখ টাকা। আর তার হাতের হীরা ও মুক্তাখচিত ব্রেসলেটের দামও নাকি কয়েক কোটি টাকা। ইতোমধ্যে নীতা আম্বানির ওই ইভেন্টের ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

 

উল্লেখ্য, রিলায়েন্স ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন নীতা আম্বানি গত ৫ জানুয়ারি, ২০২৬ মুম্বাইয়ে ‘ইউনাইটেড ইন ট্রায়াম্ফ’ নামক একটি বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। সেই অনুষ্ঠানে ভারতের তিনটি বিশ্বজয়ী ক্রিকেট দলকে একসঙ্গে সম্মানিত করা হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়