সোমবার, এপ্রিল ২৭, ২০২৬
spot_img
Homeমুল পাতাফটিকছড়িতে তালাবদ্ধ ঘরে মিলল ছাত্রদল নেতার লাশ

ফটিকছড়িতে তালাবদ্ধ ঘরে মিলল ছাত্রদল নেতার লাশ

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রামের ফটিকছড়িতে তালাবদ্ধ একটি ঘর থেকে রাশেদুল আনোয়ার নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত রাশেদুল আনোয়ার হেয়াকো বনানী কলেজ শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন বলে জানা গেছে।

রবিবার (৫ এপ্রিল) দুপুরে উপজেলার দাঁতমারা ইউনিয়নের হেয়াকো এলাকা থেকে এ লাশ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে একটি ঘর থেকে রাশেদুল আনোয়ারের মরদেহ উদ্ধার করা হয়। একই ঘর থেকে অপর এক যুবককে অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং অচেতন অবস্থায় উদ্ধার হওয়া যুবকের অবস্থার ওপর নির্ভর করে ঘটনার বিস্তারিত জানা যেতে পারে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়