রবিবার, মে ২৪, ২০২৬
spot_img
Homeমুল পাতাচট্টগ্রামে ২৪ ঘণ্টায় তিনটি ধর্ষণ ও ধর্ষণচেষ্টার অভিযোগ

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় তিনটি ধর্ষণ ও ধর্ষণচেষ্টার অভিযোগ

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় সংঘর্ষের রেশ না কাটতেই গত ২৪ ঘণ্টায় নগরীতে আরও তিনটি ধর্ষণ ও ধর্ষণচেষ্টার অভিযোগ এসেছে। সর্বশেষ শুক্রবার রাত ১০টার দিকে খুলশী থানার আমবাগান এলাকায় দুই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

এর আগে নগরীর আগ্রাবাদ ও বায়েজিদে পৃথক দুটি ঘটনায় ধর্ষণের অভিযোগ উঠে। খুলশী আবহাওয়া অফিসের কাছে রেললাইনের পাশের একটি মসজিদ সংলগ্ন মক্তবে এ ঘটনা ঘটে। অভিযুক্ত আব্দুল বাতেনের বাড়ি কুমিল্লায়। শিক্ষকতার সুবাদে তিনি ওই এলাকাতেই থাকতেন।

পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী দুই বোনেরও শিক্ষক ছিলেন তিনি। শিশু দুটির বয়স আনুমানিক ১০ ও ৬ বছর।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান বলেন, অভিযোগটি গুরুত্ব দিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে। ঘটনার বিস্তারিত জানতে অভিযুক্ত শিক্ষক ও ভুক্তভোগী দুই বোনকে খুলশী থানায় নেওয়া হয়েছে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়