বৃহস্পতিবার, মে ২৮, ২০২৬
spot_img
Homeমুল পাতাভূমিকম্পে কাঁপল পাকিস্তান, নিহত ১

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান, নিহত ১

প্রাইম ভিশন ডেস্ক »

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ ও রাজধানী ইসলামাবাদে ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে অন্তত একজন নিহত এবং আরও ১১ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যায় অনুভূত হওয়া এই ভূমিকম্পে জেলাম জেলার জালালপুর শরিফ এলাকায় একটি বাড়ির অংশ ধসে পড়ে। এতে চাপা পড়ে ১৩ বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পাকিস্তানের ন্যাশনাল সিসমিক মনিটরিং সেন্টার জানিয়েছে, স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৬ মিনিটে ভূমিকম্পটি রেকর্ড করা হয়। এর উৎপত্তিস্থল ছিল জেলাম থেকে প্রায় ৫৮ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং গভীরতা ছিল ১২ কিলোমিটার।

ভূমিকম্পের কম্পন ইসলামাবাদ, লাহোর, গুজরানওয়ালা, ওকারা, শেখুপুরা ও মান্দি বাহাউদ্দিনসহ বিস্তীর্ণ এলাকায় অনুভূত হয়। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

কর্তৃপক্ষ জানিয়েছে, পিন্ড দাদান খান ও আশপাশের এলাকায় বেশ কয়েকটি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশ, উদ্ধারকারী দল ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে উদ্ধার ও ক্ষয়ক্ষতির মূল্যায়ন কাজ চালিয়ে যাচ্ছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়