সোমবার, জুন ৮, ২০২৬
spot_img
Homeমুল পাতাবিতর্কের মুখে ‘পেডি’

বিতর্কের মুখে ‘পেডি’

প্রাইম ভিশন ডেস্ক »

মুক্তির পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে রাম চরণ ও জাহ্নবী কাপুর অভিনীত ‘পেডি’। তবে বক্স অফিস কিংবা অভিনয়ের চেয়ে এবার বেশি আলোচনা হচ্ছে ছবির কয়েকটি দৃশ্য ঘিরে। সামাজিক মাধ্যমে দর্শকদের একাংশের অভিযোগ, জাহ্নবী কাপুরকে ঘিরে কিছু দৃশ্য এমনভাবে নির্মাণ করা হয়েছে, যা অপ্রয়োজনীয়ভাবে দৃষ্টিকাড়া এবং ছবির মূল গল্পের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।

রাম চরণ ও জাহ্নবীর প্রথম অনস্ক্রিন জুটি হিসেবে শুরু থেকেই আলোচনায় ছিল সিনেমাটি। শুটিং চলাকালে রাম চরণের চোট পাওয়া থেকে শুরু করে প্রচারণার সময় বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে একাধিকবার শিরোনাম হয়েছে ‘পেডি’। তবে এবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে এসেছে ছবির উপস্থাপনাভঙ্গি।

সমালোচকদের মতে, দর্শকের মনোযোগ টানতে কিছু দৃশ্যে অতিরিক্ত আবেদনময়তার আশ্রয় নেওয়া হয়েছে, যা কাহিনির স্বাভাবিক প্রবাহকে ব্যাহত করেছে। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে তুমুল আলোচনা শুরু হলে মুখ খুলেছেন ছবির পরিচালক। এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, কাউকে অস্বস্তিতে ফেলা বা অসম্মান করার উদ্দেশ্য তাদের ছিল না; বরং বিনোদনের মাধ্যমে দর্শকের সঙ্গে সংযোগ তৈরি করাই ছিল মূল লক্ষ্য।

পরিচালক আরও স্পষ্ট করেন, নারীদের হেয় করা বা কেবল প্রদর্শনের উপাদান হিসেবে দেখানোর কোনো অভিপ্রায় তাদের ছিল না। ব্যক্তিগত ও পেশাগত জীবনে তিনি সব সময় নারীদের প্রতি শ্রদ্ধাশীল বলেও উল্লেখ করেন। পাশাপাশি দর্শকদের প্রতিক্রিয়ার গুরুত্ব বিবেচনায় নিয়ে ছবির কিছু দৃশ্যে পরিবর্তন আনার সিদ্ধান্ত হয়েছে বলেও জানান তিনি। তবে পুরো বিতর্কে এখনও নীরব রয়েছেন জাহ্নবী কাপুর। ফলে বিষয়টি নিয়ে অভিনেত্রীর অবস্থান কী, তা জানতে ভক্তদের কৌতূহল ক্রমেই বাড়ছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়