বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬
spot_img
Homeমুল পাতাপ্রতিবেশীর ঘরের পেছনে মিলল নিখোঁজ শিশুর বস্তাবন্দি লাশ

প্রতিবেশীর ঘরের পেছনে মিলল নিখোঁজ শিশুর বস্তাবন্দি লাশ

প্রাইম ভিশন ডেস্ক »

পটিয়ায় নিখোঁজ পাঁচ বছর বয়সী শিশু মো. জায়হানের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে।

বুধবার (১৭ জুন) দিবাগত রাত ৩টার দিকে বাড়ির পাশের এক প্রতিবেশীর ঘরের পেছনে ময়লার ভাগাড় থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

মো. জায়হান পটিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড দক্ষিণ গোবিন্দারখীল এলাকার গ্যারেজ মালিক মো. শাহজাহানের ছেলে। মঙ্গলবার (১৬ জুন) দুপুরের পর থেকে সে নিখোঁজ ছিল।

আটককৃতরা হলেন- প্রতিবেশী মো. সাইফুল, শাহানুর, নিহা, নিহান ও ওয়াসিফা।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, আটককৃতদের মধ্যে এক কিশোরীর দেওয়া তথ্যের ভিত্তিতে শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে। এর আগে পাওয়া মুক্তিপণের চিঠিটিও জব্দ করা হয়েছে।

লাশের মাথায় আঘাতের চিহ্ন দেখা গেছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়