Homeমুল পাতাচট্টগ্রামে এসিড পানে স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু

চট্টগ্রামে এসিড পানে স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রামে এসিড পান করে রাজীব বণিক (৩৫) নামে এক স্বর্ণ ব্যবসায়ী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি চমেক হাসপাতালের ৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন।

রাজীব বোয়ালখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব গোমদণ্ডী বণিক পাড়ার মনোহরি বণিকের ছেলে। নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা এলাকায় তার স্বর্ণের দোকান রয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) দিবাগত রাত ১২টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ ও পারিবারিক সূত্র জানিয়েছে, গতকাল শুক্রবার রাত ৮টার দিকে নগরীর জুয়েলারি দোকানে থাকা এসিড পান করে রাজীব। এরপর তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করা হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে পাঁচলাইশ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সফিউল আজম মুন্সী বলেন, ‘তার মরদেহ আইনগত প্রক্রিয়ায় পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়