Homeমুল পাতাআনোয়ারায় ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

আনোয়ারায় ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

প্রাইম ভিশন ডেস্ক

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ভবনের ছাদ থেকে পড়ে আবির (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বারশত ইউনিয়নের পশ্চিম চাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত আবির দেলোয়ার হোসেনের ছেলে। তাদের বাড়ি আনোয়ারা উপজেলার গহিরা এলাকায়। বর্তমানে পরিবারটি পশ্চিম চাল এলাকার গুলবাহার মার্কেট সংলগ্ন সৈয়দ নূরের ভাড়া বাসায় বসবাস করছিল।

 

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় আবির তার মায়ের সঙ্গে ভবনের ছাদে ছিল। একপর্যায়ে অসাবধানতাবশত সে ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

 

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মাহতাব উদ্দিন চৌধুরী জানান, রাত সাড়ে ৯টার দিকে শিশুটিকে হাসপাতালে আনা হলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়ে থাকতে পারে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়