Homeমুল পাতামাতারবাড়ী কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন চট্টগ্রাম রেঞ্জ...

মাতারবাড়ী কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি

প্রাইম ভিশন ডেস্ক

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী আগামী ৯ আগস্ট . কক্সবাজার জেলা সফর করবেন। এ উপলক্ষ্যে আজ ৭ আগস্ট  মহেশখালী থানাধীন মাতারবাড়ী কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র ভেন্যুর সার্বিক প্রস্তুতিমূলক কার্যক্রম ও নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে পরিদর্শন করেন বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম ড. মোঃ জিয়াউদ্দীন এবং চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম।

পরিদর্শনকালে মাতারবাড়ী কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা পরিকল্পনা ও সমন্বয় কার্যক্রম নিয়ে মতবিনিময় করা হয়। এ সময় মাননীয় প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন, সুশৃঙ্খল ও নিরাপদভাবে সম্পন্নের লক্ষ্যে গৃহীত নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করা হয় এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

এ সময় উপজেলা প্রশাসন, জেলা পুলিশ এবং সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়