Homeমুল পাতাহাটহাজারীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

হাটহাজারীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

প্রাইম ভিশন ডেস্ক

“দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান, ২০২৬ বাস্তবায়ন উপলক্ষে ০৩ মাস ব্যাপী বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।  বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান পি আজ ১২ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন।

এর ধারাবাহিকতায় উপজেলা প্রশাসন, হাটহাজারী কর্তৃক বিস্তারিত কার্যক্রম গ্রহণ করা হয়েছে। উক্ত অনুষ্ঠান হতে সকল স্থানীয় সরকার প্রতিষ্ঠান, সরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় উপসনালয়গুলোতে নিজ নিজ উদ্যোগে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম গ্রহণের অনুরোধ করা হয়।

মসজিদ ও অন্যান্য ধর্মীয় উপাসনালয় পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের আওতায় উপজেলার কেন্দ্রীয় জামে মসজিদ পরিস্কার পরিচ্ছন্ন করা হয়। এই অভিযানে পর্যায়ক্রমে সকল জায়গায় সবাইকে সম্পৃক্ত হয়ে ডেঙ্গু প্রতিরোধে এগিয়ে আসতে এবং পরিচ্ছন্ন হাটহাজারী গড়ে তুলতে আহবান জানানো হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়