শুক্রবার, জুন ১২, ২০২৬
spot_img
Homeমুল পাতাআন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম

আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম

প্রাইম ভিশন ডেস্ক »

কয়েক দিন ধরেই মার্কিন ট্রেজারি ইল্ডের ঊর্ধ্বমুখিতার কারণে আন্তর্জাতিক বাজারে অব্যাহত কমেছে স্বর্ণের দাম। তবে গতকাল ট্রেজারি ইল্ড নিম্নমুখী হয়ে পড়ায় মূল্যবান ধাতুটির দাম কিছুটা বেড়েছে। খবর রয়টার্স।

তথ্য বলছে, গতকাল স্পট মার্কেটে স্বর্ণের দাম দশমিক ১০ শতাংশ বেড়েছে। প্রতি আউন্সের মূল্য স্থির হয়েছে ১ হাজার ৮২১ ডলার ৫৩ সেন্টে। নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে (নিমেক্স) স্বর্ণের ভবিষ্যৎ সরবরাহ মূল্যও দশমিক ১০ শতাংশ বেড়েছে। প্রতি আউন্স লেনদেন হয়েছে ১ হাজার ৮২২ ডলার ১০ সেন্টে।

অন্যদিকে স্পট মার্কেটে রুপার দাম দশমিক ১০ শতাংশ কমেছে। প্রতি আউন্স লেনদেন হয়েছে ২০ ডলার ৮১ সেন্টে। তবে প্লাটিনামের দাম দশমিক ৯০ শতাংশ বেড়েছে। প্রতি আউন্স ৯১৮ ডলার ৩২ সেন্টে বিক্রি হয়েছে। প্যালাডিয়ামের দাম ২ শতাংশ বেড়ে ১ হাজার ৯১১ ডলার ৭২ সেন্টে উন্নীত হয়েছে।

নন-ইল্ডিং স্বর্ণের চাহিদা বাড়াতে সহায়তা করেছে মার্কিন ট্রেজারি ইল্ড। টানা তিন অধিবেশনে বাড়ার পর গতকাল নিম্নমুখী হয়ে ওঠে ১০ বছর মেয়াদি ট্রেজারি ইল্ড। অস্ট্রেলিয়াভিত্তিক টাইগার ব্রোকারের প্রধান স্ট্র্যাটেজি অফিসার মাইকেল ম্যাককার্থি বলেন, শক্তিশালী ডলার ও সুদহার বৃদ্ধি মূল্যস্ফীতির গতি রুখতে সহায়তা করছে। ফলে বর্তমানে আমরা স্বর্ণের বাজারে ভারসাম্য আনতে সক্ষম হয়েছি।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়