Homeমুল পাতাভাঙা সড়কে উল্টে গেছে কন্টেইনারবাহী লরি

ভাঙা সড়কে উল্টে গেছে কন্টেইনারবাহী লরি

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন বন্দরটিলা এলাকায় ভাঙা সড়কে উল্টে গেছে এক কন্টেইনারবাহী লরি। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ইপিজেড ট্রাফিক ইন্সপেক্টর কামরুজ্জামান রাজ বলেন, বন্দরটিলা এলাকায় ভোরে একটি কন্টেইনারবাহী লরি উল্টে গেছে। তবে এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি।

স্থানীয়রা জানান, বন্দরটিলার ভাঙা সড়কে বৃষ্টির পানি জমে ডোবায় পরিণত হয়েছে। এ সড়কে নিত্য ভোগান্তি ও দুর্ঘটনা লেগেই আছে। অথচ এটি একটি ভিআইপি সড়ক।

জানা যায়, এর আগেও গত ২ জুলাই একই জায়গায় একটি বাঁশবাহী পিকআপ উল্টে যায়। পথচারীরা জানান, আজ সকালের দুর্ঘটনায় রাস্তার একপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম দুর্ভোগে পড়েন অফিসগামী যাত্রীরা।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়