প্রাইম ভিশন ডেস্ক »
চট্টগ্রাম নগরের ডবলমুরিং চট্টগ্রাম বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসে সেবা নিতে আসা শিশু ও নারীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
সোমবার (৮ আগস্ট) সকাল থেকে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে অফিসে এ বিশেষ সেবা দেওয়া হয়। এছাড়া বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মদিন উদযাপন করা হয়েছে।
এতে সেবাগ্রহীতারা খুশি হন। সকাল সোয়া ১১টার দিকে চট্টগ্রাম বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের গেট দিয়ে প্রবেশের সময় ফুল দিয়ে শিশু ও নারীদের বরণ করে নেন পরিচালক মো. আবু সাঈদ, সহকারী পরিচালক মো. এনায়েত উল্লাহ ও সুপারিন্টেন্ডেন্ট জান্নাতুল মাওয়া।
ফটিকছড়ি থেকে আসা সায়রা বেগম বলেন, বাড়ি থেকে পাসপোর্ট করতে এসে দ্রুত সেবা পেয়েছি।


