Friday, June 26, 2026
spot_img
Homeমুল পাতাচালকবেশে যাত্রীদের লুটে নিতে তারা !

চালকবেশে যাত্রীদের লুটে নিতে তারা !

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত অটোরিকশা, ছোরা ও টাকা উদ্ধার করা হয়।
মঙ্গলবার ভোরে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন- মো. সালমান, মো. রাশেদুল ইসলাম ও মো. ছলিম উদ্দিন।

জানা গেছে, কাঁচামাল বেচাকেনা করতে সোমবার ভোরে রিয়াজউদ্দিন বাজার যাচ্ছিলেন সবুজ নামে এক ব্যবসায়ী। রিয়াজউদ্দিন বাজারের ছিরিকোট বিল্ডিংয়ের সামনে পৌঁছালে অটোরিকশা নিয়ে আসা চারজন তার পথরোধ করেন। তারা সবুজকে ভয়ভীতি দেখিয়ে সঙ্গে থাকা আট হাজার ৯২০ টাকা ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যান। এ ঘটনায় থানায় মামলা করেন সবুজ।

কোতোয়ালি থানার ওসি জাহিদুল কবির বলেন, মামলার পর ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করে ছিনতাইকারীদের শনাক্ত করা হয়। পরে মঙ্গলবার ভোরে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি অটোরিকশা, দুটি টিপ ছোরা ও পাঁচ হাজার টাকা উদ্ধার করা হয়।

ওসি আরো বলেন, অটোরিকশায় ঘুরে টার্গেট খুঁজতেন তারা। আর পেয়ে গেলেই অস্ত্রের মুখে জিন্মি করে হাতিয়ে নিতেন সর্বস্ব। তাদের বিরুদ্ধে কোতোয়ালি ও সদরঘাট থানায় ছিনতাই, অস্ত্র এবং মাদক আইনে একাধিক মামলা রয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়