Homeমুল পাতাসোনমের ঘরে নতুন অতিথি

সোনমের ঘরে নতুন অতিথি

প্রাইম ভিশন ডেস্ক »

সোনম ও আনন্দ আহুজার বাড়িতে এল নতুন সদস্য। পুত্র সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী। চলতি বছরের মার্চ মাসে অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানান সোনম কাপুর। এরপরে স্বামী আনন্দ আহুজার সঙ্গে প্রেগন্যান্সি শুটের ছবিও পোস্ট করেন। ছবিতে স্পষ্ট ছিল তার ‘বেবি বাম্প’।

এরপর একাধিক ফটোশুটে সোনমের মাতৃত্বকালীন ঔজ্জ্বল্য নজর কেড়েছে সকলের। তারপর আজ, ২০ অগাস্ট এল সুখবর। আহুজা পরিবারে হাজির নতুন সদস্য।

এই সুখবর নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন সোনম কাপুর। পোস্ট করে সোনম ও আনন্দ লেখেন, ২০.০৮.২০২২ তারিখে, আমরা নত মস্তকে এবং খোলা হৃদয়ে আমাদের সদ্যোজাত পুত্র সন্তানকে স্বাগত জানাই। প্রত্যেক ডাক্তার, নার্স, বন্ধু এবং পরিবার যারা আমাদের এই সফরে সঙ্গী ছিলেন তাদের ধন্যবাদ। এই সবে শুরু কিন্তু আমরা জানি যে আমাদের জীবন সম্পূর্ণ বদলে গেল। তাদের শুভেচ্ছা জানিয়েছেন নীতু কাপুর।

প্রসঙ্গত, দিন কয়েক আগে কর্ণ জোহরের জনপ্রিয় টকশো ‘কফি উইথ কর্ণ সিজন ৭’-এ এসেছিলেন সোনম কাপুর। সঙ্গী ছিলেন তার ভাই ও অভিনেতা অর্জুন কাপুর। সেখানেও তার ‘প্রেগন্যান্সি গ্লো’ চোখে পড়ে।

মাতৃত্বের খবর প্রকাশ্যে আনার কিছুদিনের মধ্যেই বিদেশের বাড়ি থেকে আহুজা দম্পতি ফিরে আসেন মুম্বাইয়ে। সেখানেই তার সাধের অনুষ্ঠান আয়োজনের কথা ছিল। কিন্তু আচমকা বাতিল হয়ে যায় জুলাই মাসের মাঝামাঝি হওয়ার কথা সেই অনুষ্ঠান। বিভিন্ন সূত্র অনুযায়ী জানা যায়, মুম্বাইয়ের বাড়িতে সোনম কাপুরের সাধের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। পরিবার, বন্ধুদের উপস্থিত থাকার কথা ছিল সেই অনুষ্ঠানে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়