প্রাইম ভিশন ডেস্ক »
কিউআর কোড! পুরো নাম কুইক রেসপন্স কোড। বর্তমান যুগে আমাদের দৈনন্দিন জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। বিশেষ করে করোনার সময় ছোঁয়াচ এড়িয়ে টাকা আদানপ্রদানের জন্য এর ব্যবহার এই কোডকে আরো জনপ্রিয় করে তুলেছে।
শুধু টাকা আদানপ্রদানই নয়, আরও নানবিধ কাজ যেমন রেস্তরাঁর মেনু, ট্রেন, বিমানের টিকিট কেনা ইত্যাদি কাজে ব্যবহার করা হয় এই কিউআর কোড। চাইলে নিজেই আপনার প্রতিষ্ঠান বা যে কোনো কিছুর জন্য কিউআর কোড বানিয়ে ফেলতে পারেন। এজন্য কোনো বিশেষজ্ঞেরও প্রয়োজন হবে না।
চলুন জেনে নেয়া যাক কীভাবে নিজে স্মার্টফোনেই কাজটি করতে পারবেন-
স্মার্টফোন বা ডেস্কটপ ব্রাউজার থেকে যে কোনো ‘কিউআর কোড মেকার’ ওয়েবসাইটে প্রবেশ করুন।
এরপরে সেখানে অনেকগুলো বিকল্প পাবেন। যেমন- ইউআরএল, ইমেজ, ভিকার্ড, ই-মেইলসহ আরও বিভিন্ন কিছু।
এবার আপনার প্রতিষ্ঠান বা পণ্যের ইউআরএল লিখুন।
ইউআরএল দেওয়ার পরই ওয়েবসাইটের কিউআর কোড তৈরি হয়ে যাবে।
আপনার পছন্দ মতো কিউআর কোডের ফ্রেম, আকৃতি এবং রং কাস্টমাইজ করতে পারবেন।
সংরক্ষণ করতে ডাউনলোড অপশন বেছে নিন।


