Tuesday, June 30, 2026
spot_img
Homeমুল পাতাসম্মিলিত আবৃত্তি পরিষদের আবৃত্তি অনুষ্ঠান 'মহাকাব্যের মহানায়ক' অনুষ্ঠিত

সম্মিলিত আবৃত্তি পরিষদের আবৃত্তি অনুষ্ঠান ‘মহাকাব্যের মহানায়ক’ অনুষ্ঠিত

প্রাইম ভিশন ডেস্ক »

শোকের মাস আগস্টে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে সম্মিলিত আবৃত্তি পরিষদ চট্টগ্রামের আয়োজনে আবৃত্তি অনুষ্ঠান ‘মহাকাব্যের মহানায়ক’ অনুষ্ঠিতহয়েছে।

২৪ আগস্ট, বুধবার, সন্ধ্যে ৭টায় চট্টগ্রাম জেলা শিল্পকয়া একাডেমী মিলনায়তনে পরিষদ্ভুক্ত সংগঠনগুলোর অংশগ্রহণে এ অনুষ্ঠিত হয় এ অনুষ্ঠান। কথামালা, আবৃত্তি ও পাঠের সমন্বয়ে এ আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও সাংবাদিক ওমর কায়সার, কামরুল হাসান বাদল, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের যুগ্ম-সম্পাদক কাজী মাহতাব সুমন। সঞ্চালনায় ছিলেন পরিষদের সাধারণ সম্পাদক আবৃত্তিশিল্পী মাহবুবুর রহমান মাহফুজ।

সম্মিলিত আবৃত্তি পরিষদ চট্টগ্রামের সভাপতি আবৃত্তিশিল্পী রাশেদ হাসানের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া এ অনুষ্ঠানে প্রথমেই বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী ও কারাগারের রোজনামচা থেকে পাঠ করেন আবৃত্তিশিল্পী বিশ্বজিৎ পাল, সুমদ্র টিটু, এহতেশামুল হক, শামীমা শীলা ও সেলিম রেজা সাগর।

এরপর বৃন্দ আবৃত্তি নিয়ে মঞ্চে আসেন কণ্ঠনীড়ের শিশু বিভাগ। দিপান্বিতা চৌধুরীর গ্রন্থণা ও সেলিম রেজা সাগরের নির্দেশনায় ‘মহাবিজয়ের মহানায়ক’ শিরোনামে এ বৃন্দ আবৃত্তিতে অংশ নেন দীপান্বিতা চৌধুরী, শারিয়া চৌধুরী, জয় বড়ুয়া, শ্রীযু দে নিলয়, আদিত্য বসাক কাহন, আরুব, সমৃদ্ধ বড়ুয়া দিপ্র, নির্ঝর তালুকদার, দিগন্ত বড়ুয়া ও আহনাফ আজমাইন।

বৃন্দ আবৃত্তি ‘কবিতায় স্মরি তারে!’ পরিবেশন করেন চট্টগ্রাম আবৃত্তি চর্চা কেন্দ্র। গ্রন্থণা ও নির্দেশনায় ছিলেন এহতেশামুল হক। অংশগ্রহণ করেন ফারুক আজম, অর্পা দে, শিউলি বড়ুয়া, মুনমুন, নুসরাত জাহান, স্বরবর্ণ আশরাফ, অজন্তা ভট্টাচার্য, প্রিয়ম কৃষ্ণ দে, দীপান্বিতা দেওয়ানজী, আজাদ রাসেল ও সাবিনা ইয়াসমিন সাথী।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়