Homeমুল পাতারানি এলিজাবেথের মৃত্যুতে বাংলাদেশে তিনদিনের রাষ্ট্রীয় শোক

রানি এলিজাবেথের মৃত্যুতে বাংলাদেশে তিনদিনের রাষ্ট্রীয় শোক

প্রাইম ভিশন ডেস্ক »

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে শুক্রবার থেকে (১১ সেপ্টেম্বর) রোববার পর্যন্ত বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে ৩ দিনের শোক ঘোষণা করেছে সরকার।

শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগ এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানায়।

প্রজ্ঞাপনে বলা হয়, রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে ৯ সেপ্টেম্বর থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সকল সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

এছাড়া রানির বিদেহী আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়