Tuesday, June 30, 2026
spot_img
Homeসংবাদফের ঘুমধুম সীমান্তে মিয়ানমারের গুলিবর্ষণ

ফের ঘুমধুম সীমান্তে মিয়ানমারের গুলিবর্ষণ

প্রাইম ভিশন ডেস্ক »

সপ্তাহের ব্যবধানে বাংলাদেশ ও মিয়ানমার সীমান্তে ফের গুলিবর্ষণ শুরু হয়েছে।সোমবার বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের ৩৯ ও ৪০ নম্বর পিলারের কাছে রেজু আমতলী সীমান্তে মিয়ানমারের দিক থেকে ফের গুলিবর্ষণ শুরু হয়। প্রায় ঘণ্টাখানেক ধরে চলা এ গুলাগুলিতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয়রা জানান, গুলির শব্দে সীমান্ত এলাকায় তাদের ঘরবাড়ি কেঁপে ওঠে। তাই জরুরি প্রয়োজন ছাড়া তারা বাড়ির বাইরে বের হচ্ছেন না।

তবে বাংলাদেশের অভ্যন্তরে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন ঘুমধুম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এসএম জাহাঙ্গীর আজিজ।

গণমাধ্যমকে তিনি জানান, কয়েকদিন ধরে ওই এলাকায় কোনো গুলিবর্ষণ না হলেও সোমবার সন্ধ্যা ৬টার পর হঠাৎ করে তা আবার শুরু হয় এবং সন্ধ্যা ৭টা পর্যন্ত অব্যাহত থাকায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

গত দুই মাস ধরে ঘুমধুমের তুমব্রু সীমান্তে মিয়ানমারের পাশ থেকে গোলাগুলি চলছে। গত ১৬ সেপ্টেম্বর জিরো পয়েন্ট রোহিঙ্গা ক্যাম্পে মিয়ানমার সেনাবাহিনীর ছোড়া মর্টার শেল বিস্ফোরণে মোহাম্মদ ইকবাল নামে এক রোহিঙ্গা শিশু নিহত এবং পাঁচ জন আহত হন। একই দিনে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে আরেক বাংলাদেশি যুবক গুরুতর আহত হন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়