Homeসংবাদএই সরকারের অধীনে আর কোনো নির্বাচনে অংশ নেবো না : হিরো আলম

এই সরকারের অধীনে আর কোনো নির্বাচনে অংশ নেবো না : হিরো আলম

প্রাইম ভিশন ডেস্ক »

এই সরকারের অধীনে আর কোনো নির্বাচনে অংশ নেবেন না বগুড়া-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম। তিনি বলেন, ‘আমি হাইকোর্টের আদেশে নির্বাচন করতে পেরেছি। ফলাফল নিয়েও বিচার চাইব হাইকোর্টে। আদালত ছাড়া আর কারও ওপর আস্থা নেই আমার।’

আজ বৃহস্পতিবার দুপুরে হিরো আলম বগুড়া জেলা নির্বাচন অফিসে যান। এ সময় তিনি বলেন, ‘আমি এখানে এসেছি প্রয়োজনীয় কাগজপত্র ওঠাতে। আমি হাইকোর্টে রিট করব। রিটার্নিং অফিসারের ওপর আমার আস্থা নেই। রিটার্নিং অফিসারের ঘোষণা করা ফলাফল আমি মানি না।’

উল্লেখ্য, গতকাল বুধবার অনুষ্ঠিত উপনির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে আশরাফুল আলম ওরফে হিরো আলম কাহালু উপজেলার ফলাফলে এগিয়ে থাকলেও নন্দীগ্রামের ১০টি ভোট কেন্দ্রে ৮৩৪ ভোটের ব্যবধানে পরাজিত হন। এই আসনে ১৪ দল-সমর্থিত জাসদের প্রার্থী এ কে এম রেজাউল করিম তানসেনকে বিজয়ী ঘোষণা করা হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়