Homeএই মুহুর্তেচারুকলা ছাড়তে হবে শিক্ষার্থীদের

চারুকলা ছাড়তে হবে শিক্ষার্থীদের

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রামে চারুকলা ইনস্টিটিউটে শ্রেণি কার্যক্রম এক মাসের জন্য বন্ধ করা হয়েছে। এ ছাড়া আজ বৃহস্পতিবার রাত ১০টার মধ্যে শিল্পী রশিদ চৌধুরী হোস্টেলের আবাসিক শিক্ষার্থীদের অবস্থান ত্যাগ করতে বলা হয়েছে।

বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট বিকেল পাঁচটার দিকে এ সিদ্ধান্ত দেয়। এর আগে বেলা তিনটায় চারুকলায় চলমান সমস্যার সমাধানে করণীয় নিয়ে জরুরি ভিত্তিতে সিন্ডিকেট সভা আহ্বান করেছিলেন উপাচার্য শিরীণ আখতার।

চারুকলা শিক্ষার্থীদের দাবি মানা না হলে এবং এ সমস্যা সমাধানে শিক্ষকরা আলোচনায় না বসলে তারা ৫ ফেব্রুয়ারি রোববার থেকে আমরণ অনশনে যেতে বাধ্য হবেন বলে জানিয়েছিলেন শিক্ষার্থীরা।

চারুকলা ইনস্টিটিউটকে মূল ক্যাম্পাসে ফিরিয়ে আনার দাবিতে দ্বিতীয় দফায় আন্দোলন করছেন শিক্ষার্থীরা। আজও সকাল থেকে ফটকে তালা দিয়ে ইনস্টিটিউট অবরোধ করে রেখেছিলেন তারা। শিক্ষার্থীরা ইনস্টিটিউটকে মূল ক্যাম্পাসে ফিরিয়ে আনার এক দফা দাবিতে এ কর্মসূচি পালন করছেন।

২২ দফা দাবিতে শিক্ষার্থীরা গত ২ নভেম্বর ক্লাস বর্জনসহ অবস্থান কর্মসূচি শুরু করেছিলেন। একপর্যায়ে ইনস্টিটিউট নগর থেকে মূল ক্যাম্পাসে ফিরিয়ে নিতে এক দফা দাবি তোলেন তারা। প্রশাসন দাবি না মানায় ১৬ নভেম্বর ইনস্টিটিউটের মূল ফটকে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা। ওই দিন থেকে অচল ছিল ইনস্টিটিউটের কার্যক্রম। পরে ২৩ জানুয়ারি থেকে কর্তৃপক্ষকে সাত দিনের সময় বেঁধে দিয়ে শর্ত সাপেক্ষে ক্লাসে ফিরেছিলেন শিক্ষার্থীরা। এরপর গত মঙ্গলবার থেকে আবার অবরোধ কর্মসূচি পালন করছেন।  বুধবার দিবাগত রাত সাড়ে ১২টায় ইনস্টিটিউটে তল্লাশি চালিয়েছে পুলিশ ও প্রক্টরিয়াল বডি।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়