Homeসংবাদহিরো আলমের অভিযোগকে ভিত্তিহীন

হিরো আলমের অভিযোগকে ভিত্তিহীন

প্রাইম ভিশন ডেস্ক »

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের উপনির্বাচনের ফল পাল্টানোর অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। তবে এ অভিযোগের ভিত্তি নেই বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা। আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

হিরো আলমের অভিযোগের বিষয়ে ইসি রাশেদা সুলতানা বলেন, ‘আমরা বগুড়ার জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেছি, জেলা নির্বাচন কর্মকর্তা, উপজেলা নির্বাচন কর্মকর্তা প্রত্যেকের সঙ্গে সিইসি নিজে কথা বলেছেন। তারা আশ্বস্ত করেছেন এ ধরনের কোনো তথ্য তাদের কাছে নেই। ফল শতভাগ ঠিকভাবে হয়েছে।’

নির্বাচনের ফল নিয়ে তদন্ত হবে কি না—এমন প্রশ্নের জবাবে রাশেদা সুলতানা বলেন, ‘না, আমরা সন্তুষ্ট। ফলাফলের শিটগুলো আমরা নিজেরাও মিলিয়ে দেখেছি। সেখানে কোনো ব্যত্যয় নেই। আমাদের দেশের কালচার এমনই। একজন প্রার্থী হেরে গেলে প্রশ্নবিদ্ধ করার একটা প্রবণতা আছে। এটা কেবল হিরো আলম নন, যতগুলো নির্বাচন করেছি, সব জায়গাতেই একই অবস্থা লক্ষ্য করেছি।’

গতকাল বুধবার অনুষ্ঠিত বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের উপনির্বাচনে মহাজোটের প্রার্থী, জাসদ নেতা এ কে এম রেজাউল করিম তানসেনের কাছে মাত্র ৮৩৪ ভোটের ব্যবধানে হারেন হিরো আলম। ফল ঘোষণার পর কারচুপির অভিযোগ করেন হিরো আলম। ন্যায়বিচার পেতে তিনি উচ্চ আদালতেও যাবেন বলে জানান।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়