Homeসংবাদঅর্ধেক বিছানার ভাড়া মাসে ৭৫ হাজার টাকা

অর্ধেক বিছানার ভাড়া মাসে ৭৫ হাজার টাকা

প্রাইম ভিশন ডেস্ক »

বাসা ভাড়া নয়, ঘর ভাড়াও নয়, কানাডার টরন্টোতে বিছানার অর্ধেক অংশ ভাড়া দিতে চাইছেন এক নারী। আর এর মাসিক ভাড়া নির্ধারণ করেছেন প্রায় ৭৫ হাজার টাকা।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গত মাসে আনিয়া ইটিঙ্গার নামক ওই নারী ফেসবুক মার্কেটপ্লেসে ৯০০ কানাডিয়ান ডলার বা প্রায় ৭৫ হাজার টাকায় অর্ধেক বিছানা ভাড়া দেওয়ার জন্য একটি পোস্ট হাইলাইট করেন, এর পরই ঘটে বিপত্তি। তার এই প্রস্তাব স্বাভাবিকভাবে গ্রহণ করেনি কেউ। তাই সোশ্যাল মিডিয়ায় ট্রলের সম্মুখীন হয়েছেন ওই নারী।

ফেসবুক মার্কেটপ্লেসে এই প্রস্তাবটি পোস্ট করার সময় আনিয়া ইটিঙ্গার লেখেন, মাস্টার বেডরুম এবং একটি কুইন সাইজ বিছানা ভাগ করার জন্য আমি একজন সহজ-সরল মহিলা খুঁজছি। এর আগে আমি শয়নকক্ষের কুইন সাইজ বেডটি ভাগ করেছিলাম আমার একজন ফেসবুক ফ্রেন্ডের সাথে এবং তা বেশ ভালো অভিজ্ঞতাই ছিল।

ওই ভাড়া বিষয়ক পোস্টটির শিরোনাম ছিল, ‘শেয়ারড বেডরুম ইন অ্যা লেক-ফেসিং ডাউটাউন কনডো।।’ তিনি প্রতিমাসে ভাড়া দাবি করেন ৯০০ কানাডিয়ান ডলার।

তিনি ওই পোস্টের ব্যাখ্যায় লিখেছেন, আপনি যদি ভাবেন টরেন্টোর বাজারে খারাপ কোনো ঘটনা ঘটেনি। আসলে এটা ঘটছে। এটা খুবই অস্থিরতা। আপনার বিছানা ৯০০ কানাডিয়ান ডলারে মাসে ভাড়া দিতে চান, অনেকেই এটাকে ঘৃণা করবে। তবে সবচেয়ে খারাপ বিষয় হচ্ছে, অনেকে এটা করতে বাধ্য হচ্ছেন।

প্রসঙ্গত, টরন্টো কানাডার দ্বিতীয় সর্বাধিক ব্যয়বহুল আবাসনের বাজার। এই শহরে একটি এক বেডরুমের বাড়ির গড় ভাড়া প্রতি মাসে ২ হাজার ৬’শ ১৪ কানাডিয়ান ডলার বা প্রায় ২ লাখ ১২ হাজার টাকা। এই কারণেই ভাড়ার খরচ কমাতে শহরটিতে অপরিচিত ব্যক্তির সাথে বিছানা ভাগ করে নেয়ার প্রবণতা বাড়ছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়