Homeএই মুহুর্তেবিএনপি নেতারা স্বপ্রণোদিত হয়ে নির্বাচনে আসতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপি নেতারা স্বপ্রণোদিত হয়ে নির্বাচনে আসতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রাইম ভিশন ডেস্ক »

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ‌ নি‌তে কাউকে চাপ দিয়ে নির্বাচনে আনা হচ্ছে না। বিএনপির কেন্দ্রীয় নেতারা স্বপ্রণোদিত হয়েই নির্বাচনে আসার আগ্রহ দেখিয়েছে।

বৃহস্পতিবার সচিবালয়ে ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবা‌বে মন্ত্রী ব‌লেন, বিএনপিকে নির্বাচনে থেকে দূরে রাখার কোনো প্রচেষ্টা নেই সরকারের। বাস্তবতা হ‌চ্ছে বিএনপির নির্বাচনে না আসার সিদ্ধান্ত তাদের নেতাকর্মীরাই মেনে নিতে পারছে না।

তিনি বলেন, বিএনপির কেন্দ্রীয় নেতারা বিভিন্নভাবে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে। এসব নেতাকর্মীরা তৃণমূল বিএনপিসহ বিভিন্ন দলের সঙ্গে যুক্ত হয়ে নির্বাচনে অংশ নেবে। আর যারা পারবেন না, তারা স্বতন্ত্র প্রার্থী হিসেবেও অংশ নেবেন।

লুইসের সঙ্গে বৈঠকের বিষয়ে আসাদুজ্জামান খান জানান, ঢাকায় নিযুক্ত জাতিসংঘের কর্মকর্তাদের নিরাপত্তার জন্য বাংলাদেশ কী কী ব্যবস্থা নিয়েছে, তা জানতে চেয়েছেন লুইস। কর্মকর্তাদের নিরাপত্তা বাড়ানোর তাগিদ দিয়েছেন তিনি। তারা চাইলে তাদের জন্য আরো নিরাপত্তা বাড়ানো হবে বলে জানানো হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়