Homeসংবাদবিএনপির পরবর্তী পরিকল্পনা ‘যেভাবেই হোক দুর্ভিক্ষ ঘটাবে’

বিএনপির পরবর্তী পরিকল্পনা ‘যেভাবেই হোক দুর্ভিক্ষ ঘটাবে’

কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী

প্রাইম ভিশন ডেস্ক »

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বিএনপি চিন্তা করেছিল নির্বাচন হবে না; এখন নির্বাচন হয়ে যাচ্ছে। একসময় বলেছিল নির্বাচন হতে দেবে না। উস্কানি আছে যে নির্বাচন ঠেকাও। নির্বাচনের শিডিউল হয়ে গেছে। এখন তারা মনে করছে নির্বাচন হয়েই যাবে। তাই তারা মার্চ মাসের দিকে দেশের এমন অবস্থা করবে, দুর্ভিক্ষ ঘটাবে। এটা হচ্ছে তাদের পরবর্তী পরিকল্পনা। এটা শুধু দেশের নয়, বাইরের দেশেরও পরিকল্পনা আছে। যেভাবেই হোক দুর্ভিক্ষ ঘটাতে হবে।’

গোপালগঞ্জ সফরের দ্বিতীয় দিনে আজ শুক্রবার সকালে নিজ নির্বাচনী এলাকা কোটালীপাড়ায় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

বিএনপি কীভাবে নির্বাচন করবে- প্রশ্ন তুলে সরকারপ্রধান বলেছেন, ‘বিএনপির নেতা কে? তাদের কোনো নেতা নেই।’

নির্বাচনকে কেন্দ্র করে বিশৃঙ্খলা রুখতে নেতাকর্মীদের আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘নির্বাচনে যাতে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে। যারা আগুন দিতে যাবে, তাদেরকে ধরে পুলিশে সোপর্দ করতে হবে।’

‘প্রত্যন্ত এলাকায় সবাইকে সজাগ থাকতে হবে। যদি আগুনসন্ত্রাসী বেশি হয়, তাহলে তাদের প্রতিহত করে আগুনেই ফেলে দিতে হবে’, যোগ করেন তিনি।

আজ সকাল পৌনে ১০টার দিকে পতাকাবিহীন ব্যক্তিগত গাড়িতে করে কোটালীপাড়ায় যান প্রধানমন্ত্রী। পরে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে প্রায় দুই ঘণ্টা নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। এরপর সেখান থেকে আবারও ফিরে যান টুঙ্গিপাড়ায়। টুঙ্গিপাড়া থেকে আজ বিকালে ঢাকার উদ্দেশে রওনা দেবেন তিনি।

সভায় আগামী সংসদ নির্বাচন নিয়ে নেতাকর্মীদের নানা দিকনির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়