Homeসংবাদমুসলিম উম্মাহর একাত্মতা ফিলিস্তিন সংকট সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে: পররাষ্ট্রমন্ত্রী

মুসলিম উম্মাহর একাত্মতা ফিলিস্তিন সংকট সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে: পররাষ্ট্রমন্ত্রী

প্রাইম ভিশন ডেস্ক »

জাতিসংঘে ফিলিস্তিনের স্থায়ী পর্যবেক্ষক রিয়াদ মনসুরকে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, মুসলিম উম্মাহর একাত্মতা ফিলিস্তিনের সংকট সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহ্‌মুদ, এমপি, ওআইসি- এর ১৫তম শীর্ষ সম্মেলনের প্রাক-প্রস্তুতিমূলক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সভার সাইডলাইনে গতকাল (৩ মে) রিয়াদ মনসুরের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন।

বৈঠকে জাতিসংঘে ফিলিস্তিনের স্থায়ী পর্যবেক্ষক রিয়াদ মনসুর ফিলিস্তিনের বর্তমান পরিস্থিতি তুলে ধরেন এবং আন্তর্জাতিক ফোরামে ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের সমর্থন অব্যাহত রাখার জন্য অনুরোধ জানান।

উক্ত বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ফিলিস্তিনের জনগণের প্রতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের জনগণের অকুণ্ঠ সমর্থনের কথা অবহিত করেন। ফিলিস্তিনি সাধারণ জনগণের ওপর ইসরায়েলি আগ্রাসন স্থায়ীভাবে নিরসনের লক্ষ্যে ইসরায়েলের বিরুদ্ধে ওআইসির সদস্য রাষ্ট্রসমূহকে ঐক্যবদ্ধভাবে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে বলেও তিনি অভিমত ব্যক্ত করেন।

উল্লেখ্য, পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহ্‌মুদ ওআইসি- এর ১৫তম শীর্ষ সম্মেলনের প্রাক-প্রস্তুতিমূলক পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের সভায় বাংলাদেশ প্র্রতিনিধিদলের নেতৃত্বে দিচ্ছেন

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়