Homeসংবাদবাবুল আক্তার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী যা বললেন

বাবুল আক্তার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী যা বললেন

প্রাইম ভিশন ডেস্ক »

সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার যে অভিযোগ করেছেন সেগুলো বাস্তবসম্মত কি না, তদন্ত পরেই বোঝা যাবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, বাবুল আক্তার অত্যন্ত চতুর মানুষ। কাজেই সে কখন কী বলে, সেটা তার ব্যাপার। এখানে আমার মন্তব্য নেই। তদন্তের পরই সব জানা যাবে।

শনিবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

হেফাজতে নির্যাতনের অভিযোগে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান বনজ কুমার মজুমদারসহ ছয়জনের নামে চট্টগ্রামের আদালতে মামলার আবেদন করেছেন আলোচিত সাবেক এসপি বাবুল আক্তার। এ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাবুল আক্তারের বিষয়টি যেহেতু পিবিআইয়ের কাছে তদন্তাধীন, তাই তদন্ত শেষ করার আগে আমি কোনো মন্তব্য করতে চাই না। বাবুল আক্তার যে কথা বলেছেন, সেগুলো বাস্তবসম্মত কি না, সেটা তদন্ত হলেই বোঝা যাবে। পিবিআইয়ের ওপর আমাদের ভরসা রয়েছে।

তিনি বলেন, পিবিআই যতগুলো অনুসন্ধান করেছে, সবই বাস্তবসম্মত এবং অত্যন্ত সূক্ষ্মভাবে তারা অনুসন্ধান করেছে। ৩০ বছর আগের খুনের মামলাও তারা আসামি চিহ্নিত করেছে এবং আসামি গ্রেফতার করেছে। পিবিআই যেটা করবে, সেটা ভুল করবে না বলে আমার বিশ্বাস। বাবুল আক্তার যে প্রশ্নগুলো তুলেছেন আমার মনে হয় তদন্তের পর আপনারা সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।

যে সংস্থা তদন্ত করছে, তার প্রধানের বিরুদ্ধেই অভিযোগ। সে ক্ষেত্রে তদন্তে গাফিলতির আশঙ্কা আছে কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘বাবুল আক্তার অত্যন্ত চতুর মানুষ। কাজেই সে কখন, কী বলে সেটা তার ব্যাপার। এখানে আমার মন্তব্য নেই। তদন্তের পরই সব চলে আসবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়