সোমবার, জুন ১৫, ২০২৬
spot_img
Homeখেলাধুলাসুস্থ ও স্বাভাবিক জীবনযাপনে খেলাধুলার বিকল্প নেই

সুস্থ ও স্বাভাবিক জীবনযাপনে খেলাধুলার বিকল্প নেই

শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমস শুরু

প্রাইম ভিশন ডেস্ক »

অলিম্পিক পর্যায়ে পদক অর্জনের লক্ষ্যে চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পর্যায় থেকে ক্রীড়াবিদ অন্বেষণে বিশেষ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে সোমবার চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে আটটি ইভেন্ট নিয়ে শুরু হলো ‘শেখ কামাল যুব গেমস-২০২৩’ এর চট্টগ্রাম পর্যায়। চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান যুব গেমসের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন চট্টগ্রামের সাবেক মেয়র ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, লে. কর্নেল মুনিরুজ্জামান প্রমুখ।

জেলা প্রশাসক বলেন, সুস্থ ও স্বাভাবিক জীবনযাপনের জন্য খেলাধুলার বিকল্প নেই। সামাজিক ও মানসিক অবক্ষয় দূর করার জন্য নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলা প্রয়োজন। কিন্তু ব্যস্ততম এ নগরীতে বাচ্চাদের খেলার জন্য পর্যাপ্ত মাঠ নেই। এ জন্য শহরের অদূরে স্পোর্টস ভিলেজ করা হবে। তাতে থাকবে ক্রিকেট, ফুটবল, হ্যান্ডবল, ভলিবল, অ্যাথলেটিক্সসহ সব ধরনের খেলাধুলার ব্যবস্থা। মেয়েদের জন্য পৃথক ব্যবস্থাও থাকবে। এ জন্য ২৫০ থেকে ৩০০ একর জমি প্রয়োজন। এরই মধ্যে জমি খোঁজার কাজ শুরু হয়েছে।

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা সূত্রে জানা গেছে, আগামী ৫ থেকে ৭ বছরের মধ্যে অলিম্পিক পর্যায়ে পদক লাভের সক্ষমতা অর্জনে চট্টগ্রামে উপজেলা পর্যায় থেকে ক্ষ ক্রীড়াবি অন্বেষণ কার্যক্রম শুরু হয়েছে। শেখ কামাল যুব গেমস তারই একটি অংশ। এবারের প্রতিযোগিতার আটটি ইভেন্টের মধ্যে রয়েছে- ফুটবল, হ্যান্ডবল, াবা, উশু, কারাতে, ব্যাডমিন্টন, তায়াকোনদো ও টেবিল টেনিস। চট্টগ্রামের ১৫ উপজেলাসহ মহানগরের প্রতিযোগীরাও ইভেন্টগুলোতে অংশ নিচ্ছেন।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়