Homeখেলাধুলাআর্জেন্টিনা দল ঢাকায়

আর্জেন্টিনা দল ঢাকায়

প্রাইম ভিশন ডেস্ক »

আগামী ১৩ মার্চ শুরু হবে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট। জাতির পিতার নামে আয়োজিত দেশের কাবাডির সবচেয়ে বড় টুর্নামেন্টের তৃতীয় আসরে অংশ নিতে আজ শুক্রবার ঢাকায় এসে পৌঁছেছে আর্জেন্টিনা দল। লাতিন আমেরিকার দলটি সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

এর আগে ২০২১ ও ২০২২ সালে অনুষ্ঠিত হয় প্রথম দুই আসর। সেবার ৮টি করে দেশ অংশ নিলেও এবার বেড়েছে টুর্নামেন্টের পরিধি, অংশ নেবে ১২টি দেশ। লাতিন আমেরিকার আর্জেন্টিনা, দক্ষিণ এশিয়ার বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, আসিয়ানের ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, চায়নিজ তাইপে, মধ্যপ্রাচ্যের ইরাক, আফ্রিকার কেনিয়া, ইউরোপের ইংল্যান্ড, পোল্যান্ড। এদের মধ্য এবার প্রথম অংশ নেবে চায়নিজ তাইপে, থাইল্যান্ড ও আর্জেন্টিনা।

আগামীকাল শনিবার দুপুর ১২টায় জাতীয় কাবাডি স্টেডিয়ামে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের সংবাদ সম্মেলন। ১২ মার্চ ম্যানেজার্স মিটিংয়ে টুর্নামেন্টের গ্রুপিং, ফিকশ্চার ও ফরম্যাট চূড়ান্ত হবে বলে জানিয়েছেন কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক ও অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়