Homeখেলাধুলাভারত আমাদের দ্বিতীয় বাড়ি

ভারত আমাদের দ্বিতীয় বাড়ি

প্রাইম ভিশন ডেস্ক »

ভারতের মাঠে ইংল্যান্ড সিরিজের পর থেকেই দলে ছিলেন না মাহমুদউল্লাহ রিয়াদ। বিশ্রামের মোড়কে তাকে দল থেকে বাদ দেওয়াই হয়েছিল। ছিলেন না এশিয়া কাপেও। তবে ফিরে এসেছেন বিশ্বকাপ দলে। ভারতে শুরু হতে যাওয়া আইসিসি ওয়ানডে বিশ্বকাপে শেষ পদার্পণ তার। প্রতিবেশী দেশে অনুষ্ঠিত হওয়ায় মাঠ ও মাঠের বাইরের কন্ডিশন অনেকটাই চেনা জানা। তাই তো ভারতকে তিনি নিজেদের দ্বিতীয় বাড়ি বলে মন্তব্য করেছেন।

আইসিসির সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেছেন। শুধু ক্রিকেট ও মাঠের খেলাতেই সেই আলোচনা থেমে থাকেনি। রিয়াদ জানিয়েছে সেখানে তার প্রিয় খাবার কি তা নিয়েও।

আইসিসিকে রিয়াদ বলেছেন, ‘ভারত আমাদের কাছে দ্বিতীয় বাড়ির মতো। এখানে খাবারগুলো খুব সুস্বাদু। বিশেষ করে বাটার চিকেন-আহ! কি চমৎকার স্বাদ! আর সঙ্গে আছে চা, একেবারেই ভিন্ন স্বাদের। তাই আইসিসির মাধ্যমে এখানে ফিরে আসাটা দারুণ অভিজ্ঞতার।’

ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান রিয়াদ। ২০১৫ বিশ্বকাপে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে তার ব্যাট থেকে পরপর দুই ম্যাচে সেঞ্চুরি দেখেছিল বাংলাদেশ। বিশ্বকাপে তার ব্যাটিং গড়টাও ঈর্ষণীয়। ১৫ ইনিংসে ৫১ গড়ে তার রান ৬১৬। সর্বোচ্চ ১২৮ রানের অপরাজিত ইনিংস। আছে দুটি করে ফিফটি ও সেঞ্চুরি।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়