Homeখেলাধুলাপাকিস্তান টানা ৬ ম্যাচ জিতে বিশ্বকাপ জিতবে: মিকি আর্থার

পাকিস্তান টানা ৬ ম্যাচ জিতে বিশ্বকাপ জিতবে: মিকি আর্থার

প্রাইম ভিশন ডেস্ক »

বিশ্বকাপের বড় মঞ্চে একের পর এক হার, তাও আবার হারের হ্যাটট্রিক। এমনকি আফগানিস্তানের কাছেও লজ্জার হার। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতো আফগানদের বিপক্ষে হারের পর পাকিস্তানের ক্রিকেটারদের সমালোচনায় ভাসাচ্ছে সবাই। ভক্ত থেকে ধরে ক্রীড়া বিশ্লেষক সকলেই পিসিবির ম্যানেজম্যান্টেকে দায়ী করছেন। বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের পর এবার দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগে আশার বাণী শুনিয়েছেন পাকিস্তানের টিম ডিরেক্টর মিকি আর্থার।

আগামীকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের ষষ্ঠ ম্যাচ খেলতে নামবে পাকিস্তান। এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চারিদিকে যখন সমালোচনার ঝড় ঠিক তখনই দলকে সামনে থেকে উজ্জীবিত কররার জন্য বড় এক মন্তব্য করেছেন মিকি আর্থার।

তিনি জানিয়েছেন, পাকিস্তান শুধু দক্ষিণ আফ্রিকা ম্যাচ নয়, বিশ্বকাপই জিতবে। গ্রুপ পর্বের বাকি চার ম্যাচসহ সেমিফাইনাল ও ফাইনাল জিতবে পাকিস্তান বলে মন্তব্য করেছেন টিম ডিরেক্টর। আর্থার বলেন, ‘ আমাদের ৬টি ম্যাচই জিততে হবে এবং এখন বিশ্বকাপ জিততে হবে। আমরা জানি যে আমরা এটি করতে পারি, এবং আমরা কেন পারি না তার কোন কারণ নেই। আমাদের দিনে আমরা বিশ্বের যেকোনো দলকে হারাতে যথেষ্ট ভালো দল।’

এদিকে বাবর আজমদের পাশে দাঁড়াতে পিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে। যেখানে তারা জানিয়েছে, বর্তমান দলের সদস্যদের উন্নতিতে কি করণীয় এ বিষয়ে মতামত নিতে পিসিবি প্রধান সাবেক ক্রিকেটারদের সাথে আলোচনা শুরু করেছেন। আশরাফ এ সময় সাবেক ক্রিকেটারদের জাতীয় দলের সাথে আরো বেশী সম্পৃক্ত করার বিষয়টিতে বোর্ড সদস্যদের গুরুত্বের বিষয়টি সামনে নিয়ে আসে। বিভিন্ন সময়ে পাকিস্তানকে প্রতিনিধিত্ব করে অতীতে যারা পাকিস্তানকে সাফল্য এনে দিয়েছেন তাদের পরামর্শ এই মুহূর্তে জরুরী বলে পিসিবি মনে করছে।

এছাড়া জাকা আশরাফ বলেন, ‘সর্বোচ্চ পর্যায়ে এসব খেলোয়াড়রা পাকিস্তানকে দীর্ঘদিন প্রতিনিধিত্ব করেছেন। তাদের সকলের বিভিন্ন বিষয়ে অভিজ্ঞতা রয়েছে। আমরা আশা করছি বর্তমান দলের বাজে সময়ে সাবেকদের পরামর্শ কাজে আসবে। একইসাথে দলের উন্নতিতে সহায়ক হবে।’

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়