প্রাইম ভিশন ডেস্ক »
আবারও সিঙ্গাপুরের বিপক্ষে একপেশে জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা। প্রথম প্রীতি ম্যাচে ৩-০ ব্যবধানে জয়ের পর এবার ৮-০ গোলে সফরকারীদের উড়িয়ে দিয়েছে সাবিনা খাতুনরা। দ্বিতীয় ম্যাচের আগে সিঙ্গাপুরের কোচ চ্যালেঞ্জের আভাস দিয়ে রেখেছিলেন, তা কেবল কথায় সীমাবদ্ধ রইল। ছন্দময় ও আক্রমণাত্মক ফুটবল খেলা ঋতুপর্ণা চাকমা, তহুরা খাতুনদের কোনো চ্যালেঞ্জই জানাতে পারেনি সিঙ্গাপুর।
কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে সোমবার দ্বিতীয় প্রীতি ম্যাচে সিঙ্গাপুরকে বড় ব্যবধানে হারায় বাংলাদেশ। প্রথমার্ধে তিন গোল করা মেয়েরা দ্বিতীয়ার্ধে জালের দেখা পায় আরও পাঁচবার।


