Sunday, June 28, 2026
spot_img
Homeখেলাধুলাসাকিব কেন আবারও আলোচনায়

সাকিব কেন আবারও আলোচনায়

প্রাইম ভিশন ডেস্ক »

বিপিএলে দশম আসরের সিলেট পর্বে চার ম্যাচে তিন জয় দিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রংপুর। ফলে চায়ের দেশে সবথেকে সফল দল বলা যায় রংপুর রাইডার্সকে। নুরুল হাসন সোহানরা শেষ ম্যাচে ৭৭ রানে হারিয়েছে স্বাগতিক সিলেটকে। এই ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব।

ম্যাচ শেষে তিনি সংবাদ সম্মেলনে হাজির হন। সে সময়ে জানতে চাওয়া হয় তার আউটের বিষয়ে। সাকিব বলেন, ‘বুঝলাম যে খারাপ সময়ে সবকিছু খারাপ যায়।’

ওয়ানডে বিশ্বকাপ থেকে সাকিব চোখে সমস্যায় ভুগছেন। বিপিএলে এসে সেই সমস্যা প্রকট হয়েছে। কিন্তু শনিবার সাকিব বললেন বিষয়টা চোখের সমস্যা না। সমস্যা কোথায় সাকিব নিজেও খুঁজে পাচ্ছেন না। এই সমস্যা সমাধানের জন্য নিজের দলের পাশাপাশি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ মোহাম্মদ সালাউদ্দিনও চেষ্টা করছেন।

এ বিষয়ে সাকিব বলেন, ‘সবাই চেষ্টা করছে সাহায্য করার। আমি যে সমস্যায় ভুগছি সে সমস্যা যেন উতরে যেতে পারি।’ এর আগে কোচ সালাউদ্দিন জানিয়েছিলেন, সাকিবের সমস্যার সমাধান না হলে সে আর ক্রিকেটেই ফিরবে না। এই বিষয়ে বিশ্বাসের অলরাউন্ডার বলেন, ‘আমার এখন পর্যন্ত কোনো ভাবনা নেই। চেষ্টা করছি, আগে চেষ্টা শেষ করে নেই। তারপরেরটা পরে বলবো।’

সাকিবের নামের পাশে ‘বিশ্বসেরা অলরাউন্ড’ বিশেষণটি যেন অতপ্রোতভাবে জড়িত। কিন্তু সম্প্রতি তিনি একজন বোলার হিসেবে খেলছেন। বিষয়টি ভালো লাগে না টাইগার এই অলরাউন্ডারেরও।

এ নিয়ে তিনি বলেন, ‘জীবনে কখনও এরকম করিনি। যেকোনো একটা সাইড দিয়ে (বোলিং অথবা ব্যাটিং) খেলতে হয়েছে, এরকম কখনও হয়নি। প্রথমবার। অবশ্যই রংপুর রাইডার্সের জন্য অনুভব করছি, তারা আমাকে যে আশা নিয়ে দলে নিয়েছিল, তার অর্ধেক পূরণ করতে পারছি, অর্ধেক পারছি না।’

‘কিন্তু তারপরও তারা যেভাবে আমাকে সমর্থন করছে সেজন্য ধন্যবাদ অবশ্যই দিতে হয়। এই ফ্রাঞ্চাইজিটিতে খেলতে পেরে খুবই গর্বিত আমি বলবো। তারা আমাকে যেভাবে টেক কেয়ার করেছে এই সময়ে, আমার অবস্থাটা বুঝতে পেরেছে, যেভাবে বিষয়টা সামলিয়েছে, তাতে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা ছাড়া আমার কিছু বলার নেই।’

বিপিএলের পরে শ্রীলঙ্কা সিরিজে খেলা নিয়ে সাকিব বলেন, ‘এটা আসলে সময়ই বলে দেবে। টুর্নামেন্ট এখনও আছে, দেখি কী অবস্থা দাঁড়ায়। তারপরে অফিসিয়ালদের সাথে কথা হবে, তারপরে সিদ্ধান্ত হবে।’

চোখের সমস্যা নিয়ে জিজ্ঞেস করলে তিনি বলেন, ‘জানি না, আমার কোনো ধারণা নাই যে, এটা কখন ঠিক হবে। আর এই যে বারবার চোখ-চোখ-চোখ বলতেছেন, চোখের কোনো সমস্যা নেই। আপনি চশমা পরে যেটা দেখেন, আমি চশমা না পরে এর থেকে ভালো দেখি। সুতরাং ওই টেস্টে (চোখে দেখা নিয়ে) কোনো সমস্যা নাই। কী সমস্যা আছে, সেটা খোঁজার চেষ্টা করছি।’

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়