Friday, June 26, 2026
spot_img
Homeটপ নিউজবিশ্ববাজারে কমলেও যে কারণে আবারও বাড়ানো হলো সয়াবিন তেলের দাম

বিশ্ববাজারে কমলেও যে কারণে আবারও বাড়ানো হলো সয়াবিন তেলের দাম

প্রাইম ভিশন ডেস্ক »

বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৭ টাকা বাড়িয়ে ১৯২ টাকা নির্ধারণ করা হয়েছে। একইসঙ্গে লুজ সয়াবিন তেল লিটারে ৯ টাকা বাড়িয়ে ১৭৫ টাকা করা হয়েছে। টাকার মান কমে যাওয়া, জাহাজ ভাড়া বৃদ্ধির কারণে তেলের দাম বাড়াতে হচ্ছে বলছেন মিলমালিকরা। একবার তেল আমদানি করতে প্রায় দুই মাস সময় লেগে যায় ভোক্তা পর্যন্ত পৌঁছাতে। এ সময়ের মধ্যে দাম-বেশ ওঠানামা করে।

মঙ্গলবার এ সিদ্ধান্ত নিয়েছে মিলমালিকদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।

বিষয়টি নিশ্চিত করে মেঘনা গ্রুপের সিনিয়র এজিএম তসলিম শাহরিয়ার বলেন, ‘আজ থেকেই নতুন দাম কার্যকর হবে।’

নির্ধারিত নতুন মূল্য অনুযায়ী, লুজ সয়াবিন তেল লিটারপ্রতি ৯ টাকা বাড়িয়ে ১৬৬ টাকা থেকে ১৭৫ টাকা, বোতলজাত সয়াবিন তেল লিটারপ্রতি ৭ টাকা বাড়িয়ে ১৮৫ টাকা থেকে ১৯২ টাকা ও ৫ লিটারে ৩৫ টাকা বাড়িয়ে ৯১০ টাকা থেকে ৯৪৫ টাকা এবং লুজ পাম তেল লিটারপ্রতি ৭ টাকা কমিয়ে ১৫২ টাকা থেকে ১৪৫ টাকা করা হয়েছে।

বিশ্ববাজারে ভোজ্যতেলের দাম কমায় এর আগে গত ১৭ জুলাই সয়াবিন ও পাম তেলের দাম কমায় তেল বিপণনকারী কোম্পানিগুলো।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ২০২১-২২ অর্থবছরে দেশে প্রায় ৫ লাখ ১৫ হাজার টন অপরিশোধিত সয়াবিন তেল আমদানি হয়েছে। আগের বছরের চেয়ে প্রায় ৭৫ হাজার টন কম আমদানি হয়েছে ২০২১-২২ অর্থবছরে।

অবশ্য একই সময়ে সয়াবিন বীজের আমদানি হয়েছে ১৩ লাখ ৩১ হাজার টন, যা আগের বছরের চেয়ে প্রায় ২ লাখ ৩৭ হাজার টন বেশি। ২০২১-২২ অর্থবছরে পরিশোধিত সয়াবিন তেল আমদানি হয়েছে ১৫ হাজার টনের কিছু বেশি। আগের বছর কোনো পরিশোধিত সয়াবিন তেল আমদানি হয়নি। ২০২১-২২ অর্থবছরে পরিশোধিত ও অপরিশোধিত মিলিয়ে প্রায় ১০ লাখ টন পাম তেল আমদানি হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়