Homeএই মুহুর্তেঅবসরপ্রাপ্ত মেজর কে এই হাফিজ, কেন গ্রেফতার হলেন

অবসরপ্রাপ্ত মেজর কে এই হাফিজ, কেন গ্রেফতার হলেন

প্রাইম ভিশন ডেস্ক »

অবসরপ্রাপ্ত মেজর খন্দকার আব্দুল হাফিজকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার রাতে রাজধানীর বনানী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রাষ্ট্রের নিরাপত্তাবিরোধী কার্যক্রম ও বিডিআর হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে হাফিজকে গ্রেফতার করা হয়েছে।

ডিএমপির ডিবি প্রধান শফিকুল ইসলাম রোববার সকালে বলেন, ‘তিনি এখন ডিবিতে আছেন।’

ডিএমপির উপকমিশনার (মিডিয়া) আকতার হোসেন বলেন, বনানী থেকে হাফিজকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী তৎপরতা চালানোর অভিযোগে মামলা হতে পারে।

নবম সংসদ নির্বাচনের আগে ২০০৮ সালের ৬ সেপ্টেম্বর আওয়ামী লীগের তৎকালীন ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমানের হাতে ফুল দিয়ে দলটিতে আনুষ্ঠানিকভাবে যোগ দেন হাফিজসহ সামরিক বাহিনীর সাবেক কয়েকজন কর্মকর্তা।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শ্রম ও জনশক্তিবিষয়ক উপকমিটির সদস্য হাফিজ ২০১৮ ও ২০২৪ সালের সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে দলটির মনোনয়নপ্রত্যাশী ছিলেন। টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের এ সদস্য ২০১৪ সালে মির্জাপুর উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার মাঝি হতে চেয়েছিলেন। তিনি বঙ্গবন্ধু সেনা পরিষদের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়