প্রাইম ভিশন ডেস্ক »
গণঅভ্যূত্থানের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগ করার পর সরকারি তার বাসভবন গণভবনে প্রবেশ করেছেন সাধারণ মানুষ৷
সোমবার (৫ আগস্ট) বিকেল তিনটা নাগাদ গণভবনে প্রবেশ করেন সাধারণ জনতা। এ সময় সেনাসদস্যরা উপস্থিত থাকলেও তারা সাধারণ মানুষকে কোনো বাধা দেননি।
গণভবনে প্রবেশ করেই ভেতরে থাকা আসবাবপত্র ভাঙচুর করেন সাধারণ মানুষ। যে যা পেয়েছেন তাই নিয়ে যান গণভবন থেকে। বাদ যায়নি শেখ হাসিনার শাড়ি, ব্যবহার্য জিনিসপত্র। এছাড়া গণভবনে থাকা ফ্যান, লাইট, নানা সৌখিন জিনিসপত্রও স্মৃতিচিহ্ন হিসেবে নিয়ে এসেছেন গণভবনে প্রবেশকারীরা।


