Homeএই মুহুর্তেপরীমণির গ্রেফতারের দিনে হাসিনার পদত্যাগ, প্রকৃতির বিচার বললেন নায়িকা

পরীমণির গ্রেফতারের দিনে হাসিনার পদত্যাগ, প্রকৃতির বিচার বললেন নায়িকা

প্রাইম ভিশন ডেস্ক »

বাড়িতে নিষিদ্ধ মাদক রাখার অভিযোগে ২০২১ সালের ৫ অগস্ট গ্রেফতার হন চিত্রনায়িকা পরীমণি। আজ ৫ আগস্ট মহামান্য রাষ্ট্রগতির কাছে পদত্যাগ পত্র জমা দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিজের গ্রেফতারের দিনে শেখ হাসিনার বিদায় নেওয়াকে প্রকৃতির প্রতিশোধ বলে সামাজিক মাধ্যমে আখ্যায়িত করলেন পরীমণি।

পরীমণি নিজের ফেসবুকে আজ সোমবার লিখেছেন, তিন বছর আগে এই ৫ আগষ্ট যেভাবে আমার স্বাধীনতা কেড়ে নিয়েছিল। প্রকৃতি হিসেব রাখে মা।

মন্তব্যের ঘরে পরিমণির এই পোষ্টের সঙ্গে সহমত পোষণ করেছেন নেটিজেনরা। একজন লিখেছেন, সঠিক সময়ে সঠিক হিসাবটা, একমাত্র প্রকৃতিই বুঝিয়ে দেয়। অন্য এক নেটিজেন লিখেছেন, প্রকৃতির প্রতিশোধ বড় খারাপ, সময় সবকিছু ফিরিয়ে দেয়। ভালো হোক বা খারাপ।

এদিকে শেখ হাসিনার পদত্যাগের খবর শুনে উচ্ছ্বসিত বিনোদন অঙ্গনের অধিকাংশ তারকা। নিজেদের সোশ্যাল হ্যান্ডেলে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তারা।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়