Homeমুল পাতাঘোষণাপত্রে ৭টি বিষয় অন্তর্ভুক্ত করার দাবি

ঘোষণাপত্রে ৭টি বিষয় অন্তর্ভুক্ত করার দাবি

প্রাইম ভিশন ডেস্ক »

দ্রুততম সময়ে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। এ ছাড়া মঙ্গলবার (৭ জানুয়ারি) রাজধানীসহ সারা দেশে লিফলেট বিতরণ কর্মসূচি ঘোষণা করেছে।

সোমবার (৬ জানুয়ারি) রাতে রাজধানীর বাংলামোটরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসব দাবি ও ঘোষণা করা হয়।

এরপর লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়। এ কর্মসূচি বাংলামোটর থেকে শুরু হয়ে কারওয়ান বাজার এলাকা ঘুরে আবার বাংলামোটরে এসে শেষ হয়।

লিফলেট বিতরণের আগে জাতীয় নাগরিক কমিটির সদস্যসচিব আক্তার হোসেন বলেন, সরকারের কাছ থেকে এখনো দৃশ্যমান কোনো পদক্ষেপ না দেখায় দ্রুত ঘোষণাপত্র প্রকাশের দাবি জানাচ্ছি। এ দাবি আদায়ে জনগণকে সম্পৃক্ত করতে আজ রাজধানীসহ সারা দেশে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হবে।

বিতরণ করা লিফলেটে ৭টি বিষয়বস্তু উল্লেখ করে তা ঘোষণাপত্রে অন্তর্ভুক্ত করার দাবি করা হয়েছে।

দাবিগুলো হচ্ছে- ১. জুলাই অভ্যুত্থানের শহিদদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং দ্রুত সময়ের মধ্যে আহতদের বিনামূল্যে রাষ্ট্রীয়ভাবে সুচিকিৎসা প্রদানের প্রতিশ্রুতি স্পষ্ট করতে হবে। ২. ঘোষণাপত্রে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ এর নেতৃত্ব পরিষ্কারভাবে উল্লেখ থাকতে হবে। ৩. অভ্যুত্থানে আওয়ামী খুনি ও দোসরদের বিচার নিশ্চিত করার স্পষ্ট অঙ্গীকার ব্যক্ত করতে হবে। ৪. ১৯৭১ সালের মহান মুক্তিযোদ্ধা এবং ২০২৪ সাল জুলাই গণ-অভ্যুত্থানের ধারাবাহিকতা পরিষ্কার করতে হবে। ৫. ফ্যাসিবাদী রাষ্ট্রব্যবস্থার মূলভিত্তি সংবিধান বাতিল করে নির্বাচিত গণপরিষদ গঠনের মাধ্যমে সম্পূর্ণ নতুন গণতান্ত্রিক সংবিধান প্রণয়নের অঙ্গীকার ব্যক্ত করতে হবে। ৬. নতুন রাজনৈতিক বন্দোবস্তে সব ধরনের বৈষম্য নিরসনের মধ্য দিয়ে নাগরিক পরিচয় প্রদান করে রাষ্ট্র কাঠামো গড়ে তোলার প্রতিশ্রুতি থাকতে হবে। ৭. বিদ্যমান ফ্যাসিবাদী রাষ্ট্রকাঠামো বিলোপ করতে সব ধরনের সংস্কারের প্রতিশ্রুতি দিতে হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়