Homeমুল পাতাদায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন চবি উপাচার্য

দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন চবি উপাচার্য

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু তাহের তার দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন। রোববার (১১ আগস্ট) অধ্যাপক আবু তাহের উপাচার্যের পদ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নূর আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন।

কে এম নূর আহমদ বলেন, ‘উপাচার্য অধ্যাপক আবু তাহের তার পদ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন। তবে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের হলের প্রাধ্যক্ষ ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা পদত্যাগ করেছেন। শিক্ষার্থীদের দাবির মুখে তারা পদত্যাগ করেছেন।’

এর আগে গত বুধবার দিবাগত রাতে উপাচার্যকে পদত্যাগ করতে ২৪ ঘণ্টা সময় বেধে দিয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত উপাচার্যকে পদত্যাগের সময় দেওয়া হয়। পাশাপাশি উপ-উপাচার্য, প্রক্টরিয়াল বডি ও সব হলের প্রাধ্যক্ষদের পদত্যাগ দাবি করেন শিক্ষার্থীরা। এই দাবিতে গত শুক্রবার থেকে শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবন ও প্রক্টর কার্যালয়েও তালা দিয়ে রেখেছিলেন।

শিক্ষার্থীদের এসব দাবির পরিপ্রেক্ষিতেই বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি, ছাত্র-ছাত্রী নির্দেশনা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মো. আলী আজগর চৌধুরী ও সব হলের প্রাধ্যক্ষ পদত্যাগ করেন। শিক্ষার্থীদের দাবি, উপাচার্য আগের সরকারের সঙ্গে লেজুড়বৃত্তি করে পদ এনেছিলেন। আন্দোলন চলাকালে ছাত্রীদের হল থেকে বের করে দিয়ে ছাত্রলীগের নেতাকর্মীদের হলে থাকতে দিয়েছেন। শিক্ষার্থীদের ওপর হামলার পরোক্ষভাবে মদদ দিয়েছেন। এসবের দায় নিয়ে উপাচার্য ও উপ-উপাচার্যদের পদত্যাগ করতে হবে।

চলতি বছরের ১৯ মার্চ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পান বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক মো. আবু তাহের। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক। আচার্য ও রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অধ্যাপক তাহেরকে নিয়োগ দেন। পরে ২০ মার্চ তিনি দায়িত্ব নেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়