Homeখেলাধুলাক্রিকেটকুমিল্লার চতুর্থ শিরোপা জয়

কুমিল্লার চতুর্থ শিরোপা জয়

প্রাইম ভিশন ডেস্ক »

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরে সিলেট স্ট্রাইকার্সকে ৭ উইকেটে হারিয়ে চতুর্থ শিরোপা জয় করল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এছাড়া টানা দ্বিতীয় শিরোপাও ঘরে তুলল দলটি। তবে প্রথমবারের মতো সিলেটের কোনো ফ্র্যাঞ্চাইজি ফাইনালে উঠলেও রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকতে হলো।

এর আগে ২০১৫, ২০১৮ ও ২০২২ সালে কুমিল্লা ভিক্টোরিয়ান্স চ্যাম্পিয়ন হয়েছিল। গতবার ফরচুন বরিশালকে হারিয়ে শিরোপা জয় করেছিল।

আজ বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচে দাপুটে জয়ই তুলে নেয় ইমরুল কায়েসের নেতৃত্বের কুমিল্লা। যেখানে প্রথমে ব্যাট করা সিলেট নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিমের হাফসেঞ্চুরিতে নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৭৫ রানে বড় সংগ্রহ পায়। তবে জবাবে ব্যাট করতে নেমে লিটন দাস ও জনসন চার্লসের ঝড়ো ফিফটিতে ৩ উইকেট হারিয়ে ও ৪ বল বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছে যায় কুমিল্লা।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়