প্রাইম ভিশন ডেস্ক »
ঢালিউডের আলোচিত অভিনেত্রী পরীমনি। কয়েকদিন আগেই বিভিন্ন কারণে আলোচনায় এসেছিলেন তিনি। তবে সবকিছু ছাপিয়ে বর্তমানে মাতৃত্ব বেশ উপভোগ করছেন তিনি। এইতো সেদিনের কথা। গেল বছরের ১০ আগস্ট বিকেল ৫টা ৩৬ মিনিটে জন্ম নেয় রাজ-পরী দম্পতির ছেলে শাহীম মুহাম্মদ রাজ্য।
এরই মধ্যে তার ৬ মাস পূর্ণ হলো ছেলের। তাকে নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন এই অভিনেত্রী। রাজ্য ঘুমাতেও দিচ্ছে না মা পরীমনিকে।
এর ভেতর বুধবার দিবাগত রাতে (২৩ ফেব্রুয়ারি) এই অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় ছেলেকে নিয়ে পোস্ট করেছেন। যা মুহূর্তের ভেতর ভাইরাল হয়ে যায়। তিনি লেখেন, ‘ইদানিং আমার ছেলে আমার জীবনটাকে লন্ডন বানায়ে ফেলছে। এ জীবনে এখন দিন চলে। সো গুড নুন গাইস!’
এই পোস্ট দেখে নতুন প্রজন্মের অভিনেত্রী জাহারা মিতু মন্তব্য করেছেন। যার প্রতি উত্তর দিয়েছেন পরীমনি। মিতু মন্তব্য করেন, কয়জন পারে পরীর রাতের ঘুম হারাম করতে?
প্রতি উত্তরে পরীমনি বলেন, ‘এর আগে ছেলের বাপ করতো’। এরপর মিতু লেখেন, খুবই দুষ্টু আমরা। তাদের এই খুনসুটি ভক্তরাও আনন্দ পেয়েছে।
গত ১০ ফেব্রুয়ারি পরীমনির একমাত্র সন্তান ছেলে শাহীম মুহাম্মদ রাজ্যের ছয় মাস বয়স পূর্ণ হয়েছে। ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে পথশিশুদের সঙ্গে নিয়ে ছেলের মুখে ভাত দেয়ার আয়োজন করেছিলেন অভিনেত্রী।


