Homeমুল পাতাবড় পর্দায় অপুর বিপরীতে শাকিব! যা বললেন নায়িকা

বড় পর্দায় অপুর বিপরীতে শাকিব! যা বললেন নায়িকা

প্রাইম ভিশন ডেস্ক »

শাকিব খান এবং অপু বিশ্বাস নিয়ে আলোচনা চলছেই। বহু দিন হল তাদের বিচ্ছেদ হয়েছে। আইনি বিচ্ছেদ হলেও শেষ সুতো যেন ছিঁড়ে যায়নি। তাই মাঝে মাঝেই একে অপরের সিনেমায় শুভেচ্ছাও জানাতে দেখা যায় তাদের।

ঈদে মুক্তি পেয়েছে দু’জনেরই ছবি। এক দিকে শাকিবের ছবি ‘প্রিয়তমা’ নিয়ে চলছে জয়জয়কার। অপুর ছবি ‘লাল শাড়ি’-ও ভাল ব্যবসা করছে। এরই মধ্যে নায়িকার দাবি তার ছবির জন্য আর্থিক সাহায্যও করেছেন নায়ক। এক দিকে অপু এবং শাকিবের নয়া সমীকরণ নিয়ে যখন জল্পনা তুঙ্গে। শাকিবের দ্বিতীয় স্ত্রী শবনম বুবলীকে নিয়েও চর্চা জোরদার। তবে কি প্রত্যক্ষে অপুর সঙ্গে বুবলীর আবারো কোনো প্রতিযোগিতা শুরু?

অপু বিশ্বাস বলেন- তার সঙ্গে বুবলীর কোনো সম্পর্ক নেই। তার সঙ্গে আর কোনো কাজও করবেন না বলে জানিয়েছিলেন তিনি। এরই মাঝে অপুর ছবির জন্য শাকিবের এত ভাবনার কথা প্রকাশ্যে আসতেই মনে খটকা তৈরি হয়েছে অনেকেরই। তবে কি আবারও তাদের একসঙ্গে দেখা যাবে। বড় পর্দায় অপু-শাকিব জুটি তা হলে ফিরতে চলেছে?

অপু বলেন, এখনই এ সব বলতে পারব না। তবে আমাদের প্রযোজক চাইলে অবশ্যই হবে। আমাদের ছেলে জয় যদি ভবিষ্যতে প্রযোজকের আসনে বসে। যদি সে মনে করে ফের শাকিব এবং অপুকে পর্দায় দেখতে চায় তা হলে হয়তো হবে।

শাকিবের সঙ্গে বিচ্ছেদ হলেও এখনো প্রাক্তনের প্রতি শ্রদ্ধা এবং ভালবাসা কম হয়নি। নায়কের কেউ ক্ষতি করতে এলে ঢাল হয়ে দাঁড়াবেন তিনি সে কথাও প্রকাশ্যে জানিয়েছিলেন অপু।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়