বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬
spot_img
Homeমুল পাতাওয়ালটন তাকিওন ই-বাইক, কিলোমিটারের খরচ মাত্র ১০ পয়সা

ওয়ালটন তাকিওন ই-বাইক, কিলোমিটারের খরচ মাত্র ১০ পয়সা

প্রাইম ভিশন ডেস্ক »

রাজধানীর কুড়িলের আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় চলছে তিন দিনের ইন্টারন্যাশনাল অ্যাডভান্সড কম্পোনেন্টস অ্যান্ড টেকনোলজি (এটিএস) এক্সপো-২০২৩ ।

ওয়ালটনের একক এই প্রদর্শনীতে প্রতিষ্ঠানটি তাদের সর্বাধুনিক প্রযুক্তির ইলেকট্রিক বাইক প্রদর্শন করছে। এর মধ্যে একটি বাইকের মডেল ওয়ালটন তাকিওন লিও। এটি একটি ইলেকট্রিক মোপেড। যা ব্যাটারির সাহায্যে চলে। ব্যাটারির চার্জ ফুরিয়ে গেলে বাই-সাইকেলের মতো প্যাডেল ঘুরিয়ে গন্তব্যে পৌঁছানো যাবে। এই ইলেকট্রিক সাইকেলটি দেখতে এটিএস এক্সপোতে দর্শনার্থীর ভিড় ছিল চোখে পড়ার মতো।

ইলেকট্রিক সাইকেল হলেও এটি দেখতে স্কুটারের মতোই। এর হুইলব্যাস ভালোই। মেটাল ইউনিবডি ডিজাইনে এর চেসিস তৈরি। ফলে এটি বেশ শক্তপোক্ত।

ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বিক্রয় ও বিপণন বিভাগের সিনিয়র ডেপুটি ডিরেক্টর কে. মো. তানজিমুল হক তন্ময় বলেন, ওয়ালটন তাকিওন লিও মডেলের ই-বাইক চালানোর জন্য ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন নেই। এই বাইক কেনার পর চালানোর জন্য বিআরটিএ থেকে রেজিস্ট্রেশনও করতে হবে না। প্রতিকিলোমিটার চলার খরচ মাত্র ১০-১৫ পয়সা।

তন্ময় জানান, ওয়ালটনের এই ই-বাইকে শব্দ ও পরিবেশ দূষণমুক্ত। এর রক্ষণাবেক্ষণ খরচ কম, চালানো সহজ ও নিরাপদ। সাইকেলের মতোই এটাকে সহজে চালানো যাবে।

আসা তাকিওন লিও ১২ অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি প্যাকে এন্ট্রি লেভেলের ভার্সনে পাওয়া যাচ্ছে। এক চার্জে এই বাইকটি ৪০ কিলোমিটার মাইলেজ দেবে। এর দাম ৫৯ হাজার ৮৫০ টাকা। তাকিওন লিও ২০ অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি প্যাকে মাইলেজ মিলবে ৭০ কিলোমিটার। বাইকটির দাম ৬৬ হাজার ৮৫০ টাকা।

তাকিওন লিও-এর সর্বোচ্চ ভার্সন পাওয়া যাচ্ছে ২৩ অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি প্যাকে। এতে ৮০ কিলোমিটার মাইলেজ মিলবে। এটির দাম ৬৯ হাজার ৮৫০ টাকা।

নীল ও জলপাই রঙে এই ইলেকট্রিক স্কুটার কেনা যাবে। ওয়ালটনের নিজস্ব বিক্রয় কেন্দ্র ওয়ালটন প্লাজা এবং অনলাইন শপ ই-প্লাজায় ই-বাইকটি বিক্রি হচ্ছে।

ওয়ালটনের অ্যাডভান্সড কম্পোনেন্টস অ্যান্ড টেকনোলজি শেষ হচ্ছে আজ।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়