বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেচট্টগ্রামের ৪ সহকারী কমিশনারকে বদলি

চট্টগ্রামের ৪ সহকারী কমিশনারকে বদলি

প্রাইম ভিশন ডেস্ক »

একযোগে চারজন সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (১০ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন (শাখা-১) এর সিনিয়র সহকারী সচিব মর্তুজা আল-মুঈদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।

প্রজ্ঞাপন সূত্রে জানা গেছে, পতেঙ্গা সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমানকে বরিশাল বিভাগে, রাঙ্গুনিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জামশেদুল আলমকে চট্টগ্রাম বিভাগে, বাকলিয়া সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) এস এম এন জামিউল হিকমাকে বরিশাল বিভাগে এবং পটিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রাকিবুল ইসলামকে খুলনা বিভাগে একই পদে ন্যস্ত করা হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়