Homeমুল পাতাট্রেলার মুক্তির আগেই ‘জাওয়ান’ ঝড়, অগ্রিম টিকিট বুকিংয়ের হিড়িক!

ট্রেলার মুক্তির আগেই ‘জাওয়ান’ ঝড়, অগ্রিম টিকিট বুকিংয়ের হিড়িক!

প্রাইম ভিশন ডেস্ক »

আগামী মাসের প্রথম সপ্তাহে মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘জাওয়ান’। এরইমধ্যে সিনেমাটি নিয়ে দর্শক আগ্রহ তুঙ্গে। ছবির ট্রেলার মুক্তির আগেই দর্শকরা অগ্রিম বুকিং করার জন্য মুখিয়ে আছে।

ভারতে এখনও অ্যাডভান্স বুকিং শুরু না হলেও বাইরের দেশের একাধিক জায়গায় বুকিং শুরু হয়ে গেছে। আমেরিকা যুক্তরাষ্ট্র, আরব আমিরাত, অস্ট্রেলিয়া, সৌদি আরব, জার্মানি, ইত্যাদি দেশে ‘জাওয়ান’-এর টিকিট কাটা যাচ্ছে।

তবে ভারতের কিছু জায়গায় অগ্রিম বুকিং খুলেছিল কিন্তু নিমেষেই সমস্ত টিকিট বিক্রি গিয়ে গেছে। ছবিটির নতুন গানের টিজার প্রকাশ্যে আসার পর মুম্বাই এবং থানের কিছু জায়গায় কয়েক ঘণ্টার জন্য অ্যাডভান্স বুকিং অপশন খোলা হয়। আর ভক্তরা কিন্তু মোটেই অপেক্ষা করেননি সেই সুযোগ হাতছাড়া করার। কিছু কিছু জায়গায় তো টিকিটের দাম ১১০০ রুপি পর্যন্ত রাখা হয়েছে।

থানের সিনেপিলসে মাত্র ১৫ মিনিটের মধ্যে ‘জাওয়ান’ ছবির সমস্ত অ্যাডভান্স টিকিট বিক্রি হয়ে গেছে। এক ভক্ত এই বিষয়ে একটি টুইট করে লেখেন, ‘এটা তো কেবল ট্রেলার। সবে জাওয়ানের শুরু। একবার আনুষ্ঠানিক ভাবে টিকিট বিক্রি শুরু হোক তারপর দেখবেন অ্যাডভান্স টিকিট বিক্রির ক্ষেত্রে কীভাবে এটা বেঞ্চমার্ক তৈরি করে। আর জওয়ানের ট্রেলার সেই স্পিডটাকে আরও কয়েক গুণ বাড়িয়ে দেবে। শাহরুখ খান ব্যাক ইন ফর্ম।’

আরেক টুইটার ব্যবহারকারী লেখেন, ‘আধ ঘণ্টার মধ্যে সমস্ত শো হাউজফুল। টিকিটের দাম ১১০০ রুপি। ভিভানা মলের সিনেপলিসের টিকিট দ্রুত বিক্রি হচ্ছে। ঝড় উঠবে শীঘ্রই।’

আগামী ৭ সেপ্টেম্বর মুক্তি পাবে ‘জাওয়ান’। অ্যাটলি কুমার পরিচালিত এই ছবিতে শাহরুখ খান ছাড়া আরও অভিনয় করেছেন নয়নতারা, বিজয় সেতুপতি, সানিয়া মালহোত্রা, প্রিয়মণি, সঞ্জীতা।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়