Homeচট্টগ্রাম‘নিরাপদ সড়ক, নিরাপদ জীবন—সচেতনতায় এগিয়ে আসুক আগামীর প্রজন্ম’

‘নিরাপদ সড়ক, নিরাপদ জীবন—সচেতনতায় এগিয়ে আসুক আগামীর প্রজন্ম’

শিশুদের নিরাপদ সড়ক চলাচল ও সুন্দর ভবিষ্যৎ গড়তে চট্টগ্রাম জেলা ট্রাফিক পুলিশের ব্যতিক্রমী সচেতনতামূলক উদ্যোগ

প্রাইম ভিশন ডেস্ক »

শিশুরাই আগামীর আলোকিত ভবিষ্যৎ। তাদের নিরাপদ সড়ক চলাচল নিশ্চিত করা, ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ করার লক্ষ্যে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, বিপিএম মহোদয়ের নির্দেশক্রমে ট্রাফিক বিভাগ, চট্টগ্রাম জেলা পুলিশ বিশেষ সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে।

এরই ধারাবাহিকতায় আজ সকাল ১১টায় হাটহাজারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে এক প্রাণবন্ত ও শিশুবান্ধব সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) টি.আই ( প্রশাসন)
হাটহাজারী জোনে কর্মরত ট্রাফিক পুলিশের সদস্যবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে ট্রাফিক পুলিশের সদস্যরা শিশুদের সঙ্গে আন্তরিকভাবে মতবিনিময় করেন এবং রাস্তা পারাপারের সঠিক নিয়ম, ফুটপাত ব্যবহার, ট্রাফিক সিগন্যাল মেনে চলা, জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পারাপার এবং সড়কে চলাচলের সময় সতর্কতা অবলম্বনের বিষয়ে সহজ ও আকর্ষণীয় ভাষায় দিকনির্দেশনা দেন। পাশাপাশি নিরাপদ সড়ক চলাচলের গুরুত্বপূর্ণ নিয়মাবলি তুলে ধরে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়, যাতে তারা নিজেরা নিয়মগুলো অনুসরণ করার পাশাপাশি পরিবার ও আশপাশের মানুষকেও সচেতন করতে পারে।

সড়ক নিরাপত্তার পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শ্রেণিকক্ষে মনোযোগী হওয়া, শিক্ষক ও পিতা-মাতার প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং সততা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে নিজেদের গড়ে তোলার জন্য উৎসাহিত করা হয়। অপ্রয়োজনীয় মোবাইল ফোন ব্যবহার পরিহার করে পড়াশোনা, খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে সময় দেওয়ার পরামর্শও দেওয়া হয়।

ট্রাফিক পুলিশের সদস্যদের কাছে পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ, উৎসাহ ও ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়। শিক্ষক ও অভিভাবকরাও পুলিশের এমন আন্তরিক, জনবান্ধব ও শিক্ষামূলক উদ্যোগের প্রশংসা করেন। শিশুদের সঙ্গে পুলিশের এই হৃদ্যতাপূর্ণ যোগাযোগ শুধু সড়ক নিরাপত্তার বার্তাই পৌঁছে দেয়নি, বরং পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে আস্থা, আন্তরিকতা এবং পারস্পরিক সহযোগিতার বন্ধনকে আরও সুদৃঢ় করেছে।

শিশুদের মনে সচেতনতার বীজ বপনের মধ্য দিয়ে একটি নিরাপদ, সুশৃঙ্খল ও মানবিক সমাজ গঠনে চট্টগ্রাম জেলা পুলিশ ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়